তাহসিফ হত্যায় ‘গুরুত্বপূর্ণ তথ্য’ দিয়েছেন দীপ, জামিন নাকচ করে কারাগারে প্রেরণ
গণমাধ্যম ডেক্স
বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা এম তাহসিফ সাউরির হত্যা মামলার বিষয়ে ‘বন্ধুস্থানীয় ছোট ভাই’ আহমেদ শাহরিয়ার রেজা দীপের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে পুলিশ। তৃতীয় দফা রিমান্ডে দীপ এসব তথ্য দিয়েছেন। এরপর আদালত জামিন নাকচ করে দীপকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম আসামির জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর এই আদেশ দেন।
আদালতের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘তিন দফা রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলাটির তদন্ত কর্মকর্তা নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন। আদালত আসামির জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।’
কারাগারে আটক রাখার আবেদনে বলা হয়, রিমান্ডে জিজ্ঞাসাবাদে আহমেদ শাহরিয়ার রেজা দীপ মামলার ঘটনা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তবে তদন্তের স্বার্থে সেসব তথ্য গোপন রেখে যাচাই-বাছাই করা হচ্ছে। আসামি চতুর প্রকৃতির হওয়ায় একাধিক প্রশ্নের জবাব কৌশলে এড়িয়ে গেছেন এবং নীরব থেকেছেন।
আবেদনে তদন্ত কর্মকর্তা আরও উল্লেখ করেন, ঘটনার আগে তাহসিফ সাউরি, আহমেদ শাহরিয়ার রেজা দীপ ও তাঁদের সঙ্গে থাকা এক তরুণীকে বিভিন্ন স্থানে ঘোরাফেরা ও রেস্তোরাঁয় যেতে দেখা গেছে। সিসিটিভি ফুটেজ ও কললিস্টসহ এ পর্যন্ত পাওয়া তথ্য-উপাত্ত পর্যালোচনায় দেখা যায়, মৃত্যুর আগে তাহসিফকে সর্বশেষ দীপ ও ওই তরুণীর সঙ্গেই দেখা গিয়েছিল। এতে ঘটনার সঙ্গে তাঁদের সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। তাই মামলার সুষ্ঠু তদন্ত, রহস্য উদ্ঘাটন এবং অন্য অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের স্বার্থে আসামিকে কারাগারে আটক রাখা প্রয়োজন।
শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করলে রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করেন।
গত ২৭ অক্টোবর সন্ধ্যায় বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন তাহসিফ সাউরি। পরদিন তুরাগ নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাহসিফের বন্ধু শাহরিয়ার রেজা দীপকে হেফাজতে নেয় পুলিশ। এরপর ৩০ অক্টোবর রাতে উত্তরখান থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন তাহসিফের বাবা এ কে এম এনায়েতুল করিম।
মামলা দায়েরের পর জিজ্ঞাসাবাদের জন্য শাহরিয়ার রেজা দীপকে গ্রেপ্তার দেখানো হয়। গত ৩১ অক্টোবর আদালত দীপের প্রথম দফায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর ৩ ও ৫ নভেম্বর যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় দফায় তিন দিন করে তাঁর রিমান্ড মঞ্জুর করা হয়।
আর ৩১ অক্টোবর রাতে গ্রেপ্তার করা হয় তাহসিফ সাউরি ও দীপের সঙ্গে ওই রাতে থাকা তরুণীকে। ওই তরুণীকে দুই দফায় রিমান্ড শেষে গতকাল শুক্রবার কারাগারে পাঠানো হয়।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
হৃদয়ের কাছেই রহস্যটা জানতে বললেন সিমন্স
জাতীয় -
২
ইসরায়েলের নির্বাচনের আগে ইরানে হামলার পরিকল্পনা করেছিলেন নেতানিয়াহু ও মোসাদপ্রধান
জাতীয় -
৩
পুনর্বাসনের আলোচনার আগে নিষিদ্ধ আ.লীগের বিচারের দাবি জানালেন হাসনাত আবদুল্লাহ
জাতীয় -
৪
ব্যানারে জিয়াউর রহমানের ছবি না থাকায় হট্টগোল, শেখ মুজিবকে ‘জাতির পিতা’ বলায় নামিয়ে দিলো বক্তাকে
সারাবাংলা -
৫
এবার দিনেদুপুরে হাতুড়ি-কুড়াল নিয়ে ডায়াগনস্টিক সেন্টারে ঢুকে হামলা ও ভাঙচুর
সারাবাংলা -
৬
বিএনপির অনুষ্ঠানে বেজে উঠলো ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’ গান
সারাবাংলা -
৭
মানিকগঞ্জে তরুণ উদ্যোক্তা বাছাই করবে বাংলাদেশ ব্যাংক, থাকছেন শীর্ষ ব্যবসায়ীরা
অর্থনীতি -
৮
প্যাকেটবন্দি ফ্রোজেন সবজিতে কি বজায় থাকে পুষ্টিগুণ?
জাতীয় -
৯
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু
জাতীয় -
১০
বরিশালে জমি নিয়ে বিরোধের জেরে কুপিয়ে হত্যা
জাতীয় -
১১
বিএনপির কর্মসূচিতে বেজে উঠল শেখ হাসিনাকে নিয়ে লেখা গান
জাতীয় -
১২
মেরি কুরি: আজন্ম যাঁর বিজ্ঞান সাধনা
জাতীয় -
১৩
জায়গার সীমানাপ্রাচীর দিতে গিয়ে আত্মীয়দের হামলায় যুবক নিহত
জাতীয় -
১৪
জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০
সারাবাংলা -
১৫
সুন্দরবনে নিখোঁজ পর্যটকের সন্ধান মেলেনি, উদ্ধারে চলছে অভিযান
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১০
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন