|
| |
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

ধানক্ষেতে মিলল অজ্ঞাত নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০১ নভেম্বর, ২০২৬, ০৯:৫৯ এএম
৩৪৬ পঠিত
ধানক্ষেতে মিলল অজ্ঞাত নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
যশোরের কেশবপুরে ধানক্ষেত থেকে অজ্ঞাত দুই নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার ব্রাহ্মণডাঙ্গা গ্রামের একটি ধানক্ষেত থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহত দুই নারী-পুরুষের বয়স আনুমানিক ৫১ বছর। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় ব্রাহ...

যশোরের কেশবপুরে ধানক্ষেত থেকে অজ্ঞাত দুই নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার ব্রাহ্মণডাঙ্গা গ্রামের একটি ধানক্ষেত থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহত দুই নারী-পুরুষের বয়স আনুমানিক ৫১ বছর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণডাঙ্গা গ্রামের একটি ধানক্ষেতে দুজন নারী-পুরুষের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, নিহত পুরুষের পরনে লুঙ্গি ও গায়ে গামছা আছে। আর নিহত নারীর পরনে ম্যাক্সি। পুলিশের ফরেনসিক দল যশোর থেকে আসার পরে মরদেহ দুটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন করা হবে। 

তিনি আরও বলেন, নিহত দুজনকে এলাকাবাসী চিনতে পারছে না। মৃত্যুর কারণ এখনো বলা যাচ্ছে না। মরদেহ দুটির ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

সূত্র: কালবেলা