পাকিস্তানে কোণঠাসা সাংবাদিকরা, বাড়ছে আইনি হয়রানি ও রাষ্ট্রীয় চাপ
গণমাধ্যম ডেক্স
পাকিস্তানে সাংবাদিকদের নিরাপত্তা ও সংবাদমাধ্যমের স্বাধীনতা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। হুমকি, শারীরিক হামলার পাশাপাশি সাংবাদিকদের বিরুদ্ধে আইনি হয়রানি ও রাষ্ট্রীয় চাপ বাড়ছে। গত বছর নথিভুক্ত সহিংসতার ঘটনা কিছুটা কমলেও সাংবাদিকদের নিরাপত্তায় উল্লেখযোগ্য উন্নতি হয়নি। ইসলামাবাদভিত্তিক গণমাধ্যম পর্যবেক্ষণ সংস্থা ফ্রিডম নেটওয়ার্কের এক নতুন প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদন অনুযায়ী, ‘সহিংসতা থেকে আইনি হয়রানি: সাংবাদিকদের শাস্তি দিতে আইনি প্রক্রিয়ার ব্যবহার’ শীর্ষক প্রতিবেদনে ২০২৬ সালের দায়মুক্তি প্রতিবেদন প্রকাশ করেছে সংস্থাটি। এতে দেখা গেছে, ২০২৫ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত প্রতি মাসে গড়ে প্রায় ১০টি ঘটনা ঘটেছে, যেখানে গণমাধ্যমকর্মীরা লক্ষ্যবস্তু হয়েছেন।
ইন্টারন্যাশনাল মিডিয়া সাপোর্টের (আইএমএস) কারিগরি সহায়তায় প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এর লেখক সাংবাদিক আদনান রেহমত এবং ফ্রিডম নেটওয়ার্কের নির্বাহী পরিচালক ইকবাল খট্টক। সাংবাদিকদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের দায়মুক্তি অবসানের আন্তর্জাতিক দিবস ২ নভেম্বর সামনে রেখে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
প্রতিবেদনে পেশাগত দায়িত্ব পালনের কারণে একজন সাংবাদিক নিহত হওয়ার ঘটনা নথিভুক্ত করা হয়েছে। এ ছাড়া হত্যাচেষ্টার ৩টি, সহিংসতার হুমকির ১৮টি, শারীরিক হামলার ১১টি, আইনি কার্যক্রম শুরুর ১৩টি এবং আইনি পদক্ষেপের হুমকির ৩২টি ঘটনা পাওয়া গেছে।
নথিভুক্ত মোট ঘটনার মধ্যে ৪৯টি ঘটেছে পাঞ্জাবে, যা মোট ঘটনার অর্ধেকেরও বেশি। এরপর রয়েছে খাইবার পাখতুনখোয়া, ইসলামাবাদ ও বেলুচিস্তান। ডিজিটাল মাধ্যম ও স্বাধীনভাবে কাজ করা সাংবাদিকেরা বিশেষভাবে ঝুঁকির মুখে রয়েছেন। ভুক্তভোগী সাংবাদিক ও তাদের পরিবারের অভিযোগ, এসব ঘটনার প্রায় দুই-তৃতীয়াংশের পেছনে সরকারি কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের ভূমিকা রয়েছে।
প্রতিবেদনে পাকিস্তানের বিতর্কিত ‘প্রিভেনশন অব ইলেকট্রনিক ক্রাইমস অ্যাক্ট’ (পেকা) সাংবাদিকদের বিরুদ্ধে ক্রমবর্ধমান ব্যবহারের বিষয়টিকে বিশেষ উদ্বেগ হিসেবে তুলে ধরা হয়েছে।
ডনের প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় সাইবার অপরাধ তদন্ত সংস্থার (এনসিসিআইএ) বিরুদ্ধে সাইবার অপরাধসংক্রান্ত আইনি প্রক্রিয়াকে সমালোচনামূলক সংবাদ প্রকাশকারী সাংবাদিকদের লক্ষ্যবস্তু করা এবং ভিন্নমত দমনের হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ উঠছে।
দুর্নীতি, সরকারি ব্যয় এবং কর্মকর্তাদের কর্মকাণ্ড নিয়ে প্রতিবেদন প্রকাশকারী সাংবাদিকদের বিরুদ্ধে মানহানি, ভুল তথ্য প্রচার, হয়রানি ও সুনাম ক্ষুণ্ন করার অভিযোগে প্রায়ই আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ফ্রিডম নেটওয়ার্কের পর্যবেক্ষণ অনুযায়ী, নথিভুক্ত সহিংসতার ঘটনা কমে এলেও আইনি হয়রানি ও রাষ্ট্রীয় চাপের নতুন ধরন সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশকে আরও সংকুচিত করছে।
সূত্র : ডন
সূত্র: কালবেলা
জাতীয় বিভাগের আরও খবর
-
১
বাক্কোর নতুন সভাপতি ফয়সল আলিম, সাধারণ সম্পাদক নাহিদ হোসেন
জাতীয় -
২
শীত মৌসুমে রাত ৯টা পর্যন্ত দোকান খোলা রাখার দাবি দোকান মালিক সমিতির
জাতীয় -
৩
যুক্তরাজ্যের এমআই৬-কে শত্রুপক্ষ এবং নৌ ও বিমানবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ইরানের
জাতীয় -
৪
দলীয় নীতি বিচ্যুতির অভিযোগ তুলে এনসিপি নেতার পদত্যাগের ঘোষণা
সারাবাংলা -
৫
পরিবার দেখছিল এল ক্লাসিকো: বাড়ি থেকে ৩ লাখ ৫০ হাজার ইউরোর ঘড়ি-গয়না চুরি!
খেলাধুলা -
৬
এক গ্রামে খেলার মাঠের জন্য সাড়ে ৪ কোটি টাকা দেওয়ার নির্দেশ
খেলাধুলা -
৭
হাম উপসর্গে আরও এক মৃত্যু, হাসপাতালে ১০৮৪
জাতীয় -
৮
হাজারীবাগে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর, গ্রেপ্তার ৫
জাতীয় -
৯
নববধূকে নিয়ে ফেরার পথে হামলা, পুলিশ সদস্যসহ আহত ১৫
জাতীয় -
১০
এইচএসসিতে মাইলস্টোন কলেজের গৌরবময় সাফল্য
জাতীয় -
১১
টানা ১৯ বছর ধরে রেকর্ড গড়েই চলেছে কাদির মোল্লা সিটি কলেজ
জাতীয় -
১২
৩০ বছরে তিন বউ ছাড়া কিছুই দেয়নি কাঞ্চন
জাতীয় -
১৩
শ্রমিক বিক্ষোভ: গাজীপুর ও সাভারে ৮০ কারখানায় ছুটি ঘোষণা
জাতীয় -
১৪
বাইন্যান্স হ্যাকিংয়ে চুরির ৯০ শতাংশ উদ্ধার, অভিযুক্ত নর্থ কোরিয়া
জাতীয় -
১৫
ছাত্রজীবনে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকলেও কর্মজীবনে যেন প্রভাব না পড়ে: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৬
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১১
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১২
ডেমো নিউজ
সারাবাংলা -
১৩
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৪
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন