|
| |
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

না.গঞ্জে শীতলক্ষ্যা সেতুর রাস্তায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৭ নভেম্বর, ২০২৬, ০২:৩৭ পিএম
২৭০ পঠিত
না.গঞ্জে শীতলক্ষ্যা সেতুর রাস্তায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
নারায়ণগঞ্জে বন্দর উপজেলার তৃতীয় শীতলক্ষ্যা সেতু এলাকার রাস্তায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিঝুম (২১) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরও এক আরোহী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৬ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১০টার দিকে সেতুর ম্যাডোনা (ভাস্কর্যসংলগ্ন) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নিঝুম নারায়ণগঞ্...
নারায়ণগঞ্জে বন্দর উপজেলার তৃতীয় শীতলক্ষ্যা সেতু এলাকার রাস্তায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিঝুম (২১) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরও এক আরোহী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৬ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১০টার দিকে সেতুর ম্যাডোনা (ভাস্কর্যসংলগ্ন) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নিঝুম নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের (বন্দর) নবীগঞ্জ মোল্লা বাড়ি এলাকার মাসুদ মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে নিঝুম ও তার এক সঙ্গী মোটরসাইকেলযোগে শীতলক্ষ্যা তৃতীয় সেতুর ম্যাডোনা সংলগ্ন এলাকায় পৌঁছান। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে আকস্মিক দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই নিঝুম ও তার সঙ্গী গুরুতর আহত হন।  পরে স্থানীয়দের সহায়তায় স্বজনেরা তাদের দ্রুত উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নিঝুমকে মৃত ঘোষণা করেন। বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জামাল উদ্দিন জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। অপর একজন গুরুতর আহত অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সূত্র: নতুন আরএসএস সোর্স