|
| |
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

নাশকতার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০২ নভেম্বর, ২০২৬, ০৮:৩২ এএম
৩৭১ পঠিত
নাশকতার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
জামালপুরের মাদারগঞ্জে নাশকতার মামলায় সৌরভ হাসান কামরুল (২৭) নামে জাতীয় শ্রমিক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১ নভেম্বর) দিনগত রাতে পৌর শহরের বালিজুড়ী বাজারে অবস্থিত তার নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠান ‘সৌরভ ফল ভান্ডার’ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (...

জামালপুরের মাদারগঞ্জে নাশকতার মামলায় সৌরভ হাসান কামরুল (২৭) নামে জাতীয় শ্রমিক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১ নভেম্বর) দিনগত রাতে পৌর শহরের বালিজুড়ী বাজারে অবস্থিত তার নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠান ‘সৌরভ ফল ভান্ডার’ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার সৌরভ হাসান কামরুল মাদারগঞ্জ পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ড জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক। তিনি উপজেলার বালিজুড়ী পূর্বপাড়া এলাকার বাসিন্দা। জাতীয় শ্রমিক লীগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, ‘নাশকতার মামলায় সংশ্লিষ্টতার অভিযোগে শ্রমিকলীগ নেতা সৌরভ হাসান কামরুলকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।’

সূত্র: নতুন আরএসএস সোর্স