পার্কিং-কুকুর নিয়ে বিরোধ, ভারতে প্রযুক্তি কর্মকর্তাকে ৯ গুলি করে হত্যা
গণমাধ্যম ডেক্স
ভারতের হরিয়ানার ফরিদাবাদে পার্কিংয়ের জায়গা নিয়ে বিরোধের জেরে সিঙ্গাপুরফেরত এক প্রযুক্তি কর্মকর্তাকে গুলি করে হত্যা করেছেন তার প্রতিবেশী।
গাড়ি সরাতে বলায় ক্ষিপ্ত হয়ে পরমজিৎ ধনখড় নামে ওই প্রযুক্তি কর্মকর্তাকে লক্ষ্য করে প্রায় ১৫ রাউন্ড গুলি ছোড়েন অভিযুক্ত প্রতিবেশী মোহন ওরফে মনু শর্মা। এর মধ্যে নয়টি গুলি লাগে তার শরীরে। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
শুক্রবার (৬ নভেম্বর) রাত ৮টার দিকে ফরিদাবাদের সেক্টর ২১সি এলাকার একটি বহুতল ভবনের পার্কিংয়ে এ ঘটনা ঘটে। শনিবার (৭ নভেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানায়, জিম থেকে ফিরে নিজের নির্ধারিত পার্কিংয়ের জায়গায় প্রতিবেশী মোহন ওরফে মনু শর্মার গাড়ি দেখতে পান পরমজিৎ। গাড়িটি সরাতে বললে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে লাইসেন্স করা পিস্তল নিয়ে এসে পরমজিতের ওপর গুলি চালান মনু।
নিহত পরমজিৎ ভারতের শীর্ষস্থানীয় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান টেক মাহিন্দ্রার এশিয়া অঞ্চলের কার্যক্রমের নেতৃত্ব দিয়েছেন। বর্তমানে তিনি ভিয়েতনামভিত্তিক একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। ভাতিজার বিয়েতে যোগ দিতে দুই দিন আগে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছিলেন তিনি। আগামী ২৪ নভেম্বর বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল।
তবে পার্কিং নিয়ে বিরোধই দুই পরিবারের একমাত্র দ্বন্দ্ব ছিল না। পুলিশ জানায়, কয়েক দিন ধরেই তাদের মধ্যে বিরোধ চলছিল। অভিযুক্ত মনুর ছেলে পোষা কুকুর নিয়ে নিয়মিত ভবনের পার্কিং এলাকায় আসতেন। কুকুরের মলত্যাগ নিয়ে আপত্তি জানিয়েছিলেন পরমজিতের ছেলে সূর্য। এ নিয়ে চার-পাঁচ দিন আগেও দুই পরিবারের মধ্যে ঝগড়া হয়। এর কয়েক দিন আগে মনু পরমজিতের ছেলেকে গালিগালাজ করেছিলেন বলেও অভিযোগ রয়েছে।
হত্যাকাণ্ডের পর পরিবারের সদস্যদের নিয়ে পালিয়ে যান অভিযুক্ত মনু। তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, ক্রাইম ব্রাঞ্চ ও ফরেনসিক দল। সেখান থেকে কয়েকটি খালি কার্তুজ উদ্ধার করা হয়েছে। পরমজিতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেপ্তারের পাশাপাশি দুই পরিবারের দীর্ঘদিনের বিরোধের বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে।
সূত্র: এনডিটিভি
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
বিপ্লব ও সংহতি দিবসে জাতীয় ঐক্যের আহ্বান রিহ্যাব নেতাদের
জাতীয় -
২
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রম ও লিফলেট বিতরণ
জাতীয় -
৩
ঢাবির ফলিত পরিসংখ্যান ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী
জাতীয় -
৪
পরিত্যক্ত অবস্থায় অটোরিকশা উদ্ধার, চালক নিখোঁজ
জাতীয় -
৫
খুলনায় বাবাকে গাছে বেঁধে মাকে তুলে নিয়ে গেলেন ছেলে
জাতীয় -
৬
জাতীয় জিডিপিতে চট্টগ্রামের অবদান ৪০ শতাংশ: আমিরুল হক
জাতীয় -
৭
পাকিস্তান ম্যাচের আগে যা বললেন মালদ্বীপ কোচ
জাতীয় -
৮
নভেম্বরের দুটি দিন কেন খ্রিষ্টানদের কাছে আলাদা
জাতীয় -
৯
ইন্দিরার জরুরি অবস্থা জারির সময় সন্তান রাজীব-সঞ্জয়ের কী ভূমিকা ছিল, কী বলছেন সোনিয়া
জাতীয় -
১০
২৮ বছরের পথচলা উদ্যাপনে শরীয়তপুরে সাংস্কৃতিক আয়োজন
জাতীয় -
১১
অনুষ্ঠান থেকে বাদ পরীমণি, দাওয়াত পাচ্ছেন অপু বিশ্বাস বা বুবলি
সারাবাংলা -
১২
উচ্চশিক্ষিত চরিত্রহীন ব্যক্তি চোর-ডাকাতের চেয়েও ভয়ংকর: এমপি মাসুদ
জাতীয় -
১৩
নিউজিল্যান্ডের মাটিতে ভারতীয় পেসারের বিরল কীর্তি
জাতীয় -
১৪
চলন্ত ট্রেনে দুই যাত্রীর মারামারি, পড়ে গেলেন একজন (ভিডিওসহ)
জাতীয় -
১৫
৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান ধর্মমন্ত্রীর
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১০
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন