|
| |
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

২৮ বছরের পথচলা উদ্‌যাপনে শরীয়তপুরে সাংস্কৃতিক আয়োজন

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৭ নভেম্বর, ২০২৬, ০৩:০০ পিএম
১৮২ পঠিত
২৮ বছরের পথচলা উদ্‌যাপনে শরীয়তপুরে সাংস্কৃতিক আয়োজন
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
জাতীয় সংগীতের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। রঙ্গভুবন ব্যান্ডের শিল্পী রুপক ও তাঁর দল সংগীত পরিবেশন করেন। এরপর শরীয়তপুর শিল্পকলার শিল্পী সোহেল মীর মালতের দল ‘এসো ভালোবাসি দেশকে’ গানে শিল্পকলার খুদে নৃত্যশিল্পীরা নৃত্য পরিবেশনা করে।

নানা সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শরীয়তপুরে উদ্‌যাপিত হলো প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। ৬ নভেম্বর সদর উপজেলা পরিষদের পুরাতন ভবনের মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে শরীয়তপুর বন্ধুসভা।

সাধারণ সম্পাদক তামিম হোসেনের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্যে প্রথম আলো শরীয়তপুর প্রতিনিধি সত্যজিৎ ঘোষ বলেন, ‘প্রথম আলো আপনাদের সবার ভালোবাসায় নানা চড়াই-উতরাই পেরিয়ে আজ এ অবস্থানে পৌঁছেছে।’

প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শরীয়তপুরে সাংস্কৃতিক অনুষ্ঠান।

জাতীয় সংগীতের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। রঙ্গভুবন ব্যান্ডের শিল্পী রুপক ও তাঁর দল সংগীত পরিবেশন করেন। এরপর শরীয়তপুর শিল্পকলার শিল্পী সোহেল মীর মালতের দল ‘এসো ভালোবাসি দেশকে’ গানে শিল্পকলার খুদে নৃত্যশিল্পীরা নৃত্য পরিবেশনা করে।

শেষে অনুষ্ঠানে পারফর্ম করা খুদে নৃত্যশিল্পীদের উপহার দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর সরকারি কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক শাহিন সরকার, পালং তুলাসার গুরুদাস সরাসরি উচ্চবিদ্যালয়ের শিক্ষক বিজয় কৃষ্ণ পাল, কালের কণ্ঠের শরীয়তপুর প্রতিনিধি ইমন, স্টার নিউজের শরীয়তপুর প্রতিনিধি মিরাজ শিকদার, বিশিষ্ট ব্যক্তিবর্গ, প্রথম আলোর পাঠক, ও শরীয়তপুর বন্ধুসভার বন্ধুরা।

উপদেষ্টা, শরীয়তপুর বন্ধুসভা

সূত্র: প্রথম আলো