|
| |
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

পরিচিত শব্দের অচেনা ইতিহাসে নোয়াখালী বন্ধুসভার পাঠচক্র

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ৩০ অক্টোবর, ২০২৬, ০৭:০০ এএম
৩৮৩ পঠিত
পরিচিত শব্দের অচেনা ইতিহাসে নোয়াখালী বন্ধুসভার পাঠচক্র
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
পাঠচক্রে ‘শব্দগুলো ইংরেজদের নয়’, ‘বাংলা মাসের নামের কথা’, ‘শব্দগুলো বিদেশি’, ‘বাংলা ভাষায় ভূত’সহ নির্বাচিত অংশ পাঠ ও বিশ্লেষণের মাধ্যমে বাংলা ভাষার শব্দভান্ডার, শব্দের উৎস এবং ব্যবহারিক পরিবর্তন নিয়ে আলোচনা করা হয়।

শব্দের জন্ম, অর্থের পরিবর্তন এবং সময়ের সঙ্গে ভাষার বিবর্তন—এমন নানা বিষয়কে কেন্দ্র করে ফরহাদ খানের ‘শব্দের গল্প’ বই পাঠচক্রের আসর করে নোয়াখালী বন্ধুসভা। ২১ অক্টোবর বিকেলে চলতি বছরের ২৩তম পাঠচক্রটি অনুষ্ঠিত হয়।

পাঠচক্রে ‘শব্দগুলো ইংরেজদের নয়’, ‘বাংলা মাসের নামের কথা’, ‘শব্দগুলো বিদেশি’, ‘বাংলা ভাষায় ভূত’সহ নির্বাচিত অংশ পাঠ ও বিশ্লেষণের মাধ্যমে বাংলা ভাষার শব্দভান্ডার, শব্দের উৎস এবং ব্যবহারিক পরিবর্তন নিয়ে আলোচনা করা হয়।

কোনো শব্দ তার আদি অর্থ হারিয়ে নতুন অর্থ ধারণ করে, কোনো শব্দ সময়ের প্রবাহে দৈনন্দিন ব্যবহার থেকে হারিয়ে গেলেও সাহিত্যে ও লোকজ ভাষায় টিকে থাকে। লেখক ফরহাদ খান সহজ ও সাবলীল উপস্থাপনার মাধ্যমে শব্দের এমন পরিবর্তনশীল যাত্রাকে পাঠকের সামনে তুলে ধরেছেন।

বইটির নির্বাচিত অধ্যায়গুলোতে ইংরেজি ও অন্যান্য বিদেশি শব্দ কীভাবে বাংলা ভাষায় মিশে গিয়ে নিজস্ব রূপ নিয়েছে, তা নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে ‘বাংলা মাসের নামের কথা’ অংশে বৈশাখ, জ্যৈষ্ঠ কিংবা আষাঢ়ের মতো মাসগুলোর নামকরণের পেছনের নক্ষত্র ও জ্যোতির্বিজ্ঞানের ঐতিহ্যবাহী ইতিহাস উঠে আসে। একইভাবে ‘বাংলা ভাষায় ভূত’ এবং দৈনন্দিন লোকজ নানা শব্দের গভীর সাংস্কৃতিক প্রেক্ষাপট ও লোকবিশ্বাসের দিকগুলো নিয়েও পাঠচক্রে বিশ্লেষণ করা হয়।

নোয়াখালী বন্ধুসভার পাঠচক্রের আসর।

শব্দের অর্থ ও ব্যবহার সম্পর্কে জানা মানে শুধু ভাষা শেখা নয়; বরং একটি জাতির ইতিহাস, সংস্কৃতি ও জীবনধারাকে জানারও সুযোগ। একটি শব্দের পেছনে লুকিয়ে থাকতে পারে দীর্ঘ সময়ের অভিজ্ঞতা, সামাজিক বাস্তবতা ও মানুষের চিন্তার পরিবর্তন।

ফরহাদ খানের ‘শব্দের গল্প’ বইটি পাঠকদের পরিচিত শব্দগুলোর অচেনা ইতিহাস জানার সুযোগ করে দেয়। সহজ ভাষায় উপস্থাপিত শব্দের ব্যাখ্যা পাঠককে ভাষা সম্পর্কে নতুনভাবে ভাবতে শেখায় এবং দৈনন্দিন কথাবার্তায় ব্যবহৃত শব্দগুলোর পেছনের গল্প অনুসন্ধানে আগ্রহী করে তোলে।

বন্ধু আফরিনা ইসলাম বলেন, ‘একটি শব্দের গল্প মানে শুধু তার অর্থ জানা নয়; বরং তার জন্ম, বিবর্তন ও মানুষের জীবনের সঙ্গে তার সম্পর্ককে আবিষ্কার করা।’

পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি উম্মে ফারহিন, অর্থ সম্পাদক সাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক ধ্রুব ভূঁইয়া, বন্ধু ফাইজা ইসলাম, প্রিয়ারুলসহ অনেকে।

সাধারণ সম্পাদক, নোয়াখালী বন্ধুসভা

সূত্র: প্রথম আলো