প্রথম ইনিংসে ২৭২ রানে অলআউট বাংলাদেশ
গণমাধ্যম ডেক্স
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ২৭২ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দ্বিতীয় দিনে ৫৯ রান করতেই স্বাগতিকরা হারিয়েছে ৭ উইকেট। শেষ ১০ রানে বাংলাদেশ ৪ উইকেট হারিয়েছে।এর আগে প্রথম দিন শেষে ৩ উইকেটে ২১৩ রান করেছিল টাইগাররা। যদিও আলোর স্বল্পতায় পুরোদিনে খেলা হয়েছে কেবল ৭৪ ওভার।
দ্বিতীয় দিনে স্কোরবোর্ডে ৮ রান যোগ করতেই ফিরেছেন দুই ব্যাটার। অবশ্য তার আগে ২২০ বলে টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন আগেরদিন ৯৯ রানে অপরাজিত থাকা সাদমান ইসলাম। এরপর আর বেশিক্ষণ টিকতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে টেস্টে অভিষেক হওয়া স্পিনার জশুয়া বিশপের বলে তিনি এলবিডব্লিউ হয়েছেন। মিডল ও অফ স্টাম্প লাইনে থাকা বল প্যাডে আঘাত করার পর রিভিউ নিলেও কাজ হয়নি।
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
১৭ ইনিংস এবং ২০২৫ সালের এপ্রিলের পর সেঞ্চুরি পাওয়া সাদমানের ইনিংস থামল অল্প সময়ের ব্যবধানে। ২২০ বলে সেঞ্চুরি পূর্ণ করার পর ২৩৪ বলে ১১ চারে ১০৫ রানে থেমেছে তার ব্যাট। তার খানিক বাদেই ফিরলেন তাওহীদ হৃদয়ও। ৪২ রান করে তিনিও বিশপের বলে বোল্ড হয়েছেন। আগেরদিন ক্র্যাম্পের শিকার হওয়ায় স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছিল হৃদয়কে। সাদমানের পর ক্রিজে এসে তিনি আর কোনো রান যোগ করতে পারেননি।
এরপর থিতু হতে পারেননি বাংলাদেশের আর কোনো ব্যাটার। লিটন ও মেহেদি হাসান মিরাজের জুটি স্থায়ী হয়েছে ৩২ রান পর্যন্ত। মিরাজ ওয়ারিকানের আর্ম বলে বোল্ড হয়েছেন ১৫ রানে। নতুন বল পেয়ে ক্যারিবীয় পেসাররা গতি ও সুইং কাজে লাগিয়েছেন। শামার জোসেফের ১৪১.২ কিমি গতির বলে নাঈম হাসান ৫ রান করে স্লিপে ক্যাচ দেন। তার বল পুরোপুটি মোকাবিলা না করে লিটন সিঙ্গেল নিয়ে হাসান মাহমুদকে স্ট্রাইকে পাঠান। ৬ রান করে তিনিও জোসেফের বলে ক্যাচ দিয়েছেন।
একইভাবে স্ট্রাইকে গিয়ে তাইজুল ইসলাম ওয়ারিকানের বলে কানা লাগিয়ে ক্যাচ দেন। শেষ ব্যাটার হিসেবে নামা শরিফুল ইসলাম পরের বলেই এলবিডব্লিউ। ফলে বাংলাদেশের ইনিংস শেষ ২৭২ রানেই। ওয়ারিকান টেস্ট ক্যারিয়ারের চতুর্থ ফাইফার (৫) নিয়েছেন। এ ছাড়া শামার জোসেফ ও জশুয়া বিশপের শিকার ২টি করে।
সূত্র: কালবেলা
জাতীয় বিভাগের আরও খবর
-
১
ঝাল-মশলার চেনা স্বাদ ছেড়ে চেখে দেখুন ব্ল্যাক পেপার চিকেন
লাইফস্টাইল -
২
জমির নিবন্ধনে ‘মান্ধাতা-প্রীতি’ আর কতদিন, এতে কার লাভ?
জাতীয় -
৩
মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
সারাবাংলা -
৪
ইউরোপীয় ফুটবলে কেন আর নেই অ্যাওয়ে গোলের নিয়ম?
খেলাধুলা -
৫
সালমান শাহ-শাবনূরের পর এবার সাইমন-মাহির ‘আনন্দ অশ্রু’
বিনোদন -
৬
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
জাতীয় -
৭
ট্রাম্পের পোস্ট দ্রুত পেতে ব্লুমবার্গসহ তিন প্রতিষ্ঠানের চুক্তি
জাতীয় -
৮
নবীজির খাদ্যাভ্যাসে উত্তম ডায়েট
জাতীয় -
৯
হোগলাবুনিয়া থেকে উত্তর আমেরিকার তাসভির...
জাতীয় -
১০
কাকফাঁকা এক সকালে!
জাতীয় -
১১
পুলিশভ্যানের সামনে যুবলীগের মিছিল, এএসআইসহ ৪ পুলিশ সদস্য প্রত্যাহার
জাতীয় -
১২
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের অনুমোদন
অর্থনীতি -
১৩
বিশ্ববাজারে কমলো রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম
জাতীয় -
১৪
গরুর হাটে মামা-ভাগনেকে গুলি করে হত্যা
সারাবাংলা -
১৫
ক্ষমতা হারানোর ভয়েই কি আরব দলগুলোর ওপর আক্রমণ বাড়িয়েছেন নেতানিয়াহু
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৬
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১১
ডেমো নিউজ
সারাবাংলা -
১২
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১৩
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৪
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন