|
| |
সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

প্রযুক্তির যুগে সাংবাদিকতার নতুন পাঠ ‘সাংবাদিকের এআই’

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ৩১ অক্টোবর, ২০২৬, ১০:০৪ পিএম
১৮১ পঠিত
প্রযুক্তির যুগে সাংবাদিকতার নতুন পাঠ ‘সাংবাদিকের এআই’
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার, সম্ভাবনা ও সীমাবদ্ধতা নিয়ে ‘সাংবাদিকের এআই’ নামে একটি বই প্রকাশিত হয়েছে। সাংবাদিক ও লেখক আনিসুর বুলবুলের লেখা এই বইটি প্রকাশ করেছে লাবিবায়ান।  সাংবাদিকতার প্রতিদিনের কাজে এআই কীভাবে ব্যবহার করা যায়, কোন কোন ক্ষেত্রে প্রযুক্তিটির সহায়তা নেওয়া সম্ভব এবং...
সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার, সম্ভাবনা ও সীমাবদ্ধতা নিয়ে ‘সাংবাদিকের এআই’ নামে একটি বই প্রকাশিত হয়েছে। সাংবাদিক ও লেখক আনিসুর বুলবুলের লেখা এই বইটি প্রকাশ করেছে লাবিবায়ান।  সাংবাদিকতার প্রতিদিনের কাজে এআই কীভাবে ব্যবহার করা যায়, কোন কোন ক্ষেত্রে প্রযুক্তিটির সহায়তা নেওয়া সম্ভব এবং এর ওপর অতিরিক্ত নির্ভরশীলতার কারণে কী ধরনের ঝুঁকি তৈরি হতে পারে, তা ব্যবহারিক উদাহরণ ও প্রয়োজনীয় নির্দেশনার মাধ্যমে তুলে ধরা হয়েছে বইটিতে। ৫০টি অধ্যায়ে সাজানো বইটিতে সাংবাদিকতার বিভিন্ন পর্যায়ে এআই ব্যবহারের কৌশল নিয়ে আলোচনা করা হয়েছে। এর মধ্যে রয়েছে সংবাদ পরিকল্পনা, তথ্য অনুসন্ধান, গবেষণা, সাক্ষাৎকারের প্রস্তুতি, অডিও থেকে বক্তব্য লিখে নেওয়া, সরকারি নথি ও বাজেট বিশ্লেষণ, ডেটা সাংবাদিকতা, সংবাদ লেখা ও সম্পাদনা, তথ্য যাচাই এবং অনুসন্ধানী সাংবাদিকতা। পাশাপাশি ভাইরাল ছবি, ভিডিও ও অডিওর সত্যতা যাচাই, ডিপফেক শনাক্তকরণ, সামাজিক যোগাযোগমাধ্যমে ডিজিটাল সূত্র অনুসন্ধান, সংবাদ আর্কাইভ বিশ্লেষণ এবং নিউজরুম পরিচালনায় এআইয়ের ব্যবহার নিয়েও রয়েছে পৃথক অধ্যায়। ছবি, ভিডিও ও অডিও কনটেন্ট তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগের বিষয়টিও স্থান পেয়েছে বইটিতে। এআই ব্যবহারের ঝুঁকি ও নৈতিকতার বিষয়েও বিশেষ গুরুত্ব দিয়েছেন লেখক। এআইয়ের ভুল তথ্য বা হ্যালুসিনেশন শনাক্ত করা, ভুয়া তথ্য যাচাই, তথ্যের গোপনীয়তা রক্ষা, সংবাদসূত্রের নিরাপত্তা এবং এআইয়ের সহায়তায় তৈরি সংবাদ প্রকাশের নীতিমালা নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে এতে। বইটি লেখার উদ্দেশ্য সম্পর্কে আনিসুর বুলবুল বলেন, এআই সাংবাদিকতার কাজের গতি ও দক্ষতা বাড়াতে পারে। তবে সত্য যাচাই এবং প্রকাশিত সংবাদের দায়বদ্ধতা কোনোভাবেই প্রযুক্তির ওপর ছেড়ে দেওয়া যায় না। এআইয়ের দেওয়া তথ্যের নির্ভরযোগ্যতা যাচাই, প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া এবং পাঠকের আস্থা রক্ষা করা সাংবাদিকের মৌলিক দায়িত্ব। এই উপলব্ধি থেকেই বইটি লিখেছি। বইটির প্রচ্ছদ করেছেন তন্ময় রহমান। বইটি পাওয়া যাচ্ছে অনলাইন বই বিক্রয়কারী প্রতিষ্ঠান রকমারিতে। ২০২৬ সালের অক্টোবর মাসে প্রকাশিত প্রথম সংস্করণের বইটির মূল্য ৬৭০ টাকা। এ ছাড়া প্রকাশকের ওয়েবসাইট labibayan.com-এ বইটি ২৫ শতাংশ ছাড়ে কেনা যাচ্ছে।

সূত্র: নতুন আরএসএস সোর্স