প্রায় দুই লাখ টাকার শাড়ি পরে মিস ইউনিভার্সে অংশ নিতে গেলেন ভারতের কাজিয়া
গণমাধ্যম ডেক্স
মিস ইউনিভার্স প্রতিযোগিতার ৭৫তম আসরে অংশ নিতে পুয়ের্তো রিকোর উদ্দেশে রওনা হয়েছেন বিভিন্ন দেশের প্রতিযোগীরা। কয়েক দিনের মধ্যেই শুরু হবে তাঁদের আনুষ্ঠানিকতা ও নানা কার্যক্রম। ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। এবার ভারতের প্রতিনিধিত্ব করবেন কেরালার মডেল কাজিয়া লিজ মেজো
৫ নভেম্বর নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন কাজিয়া লিজ মেজো। ছবিতে দেখা গেছে, ভারতের জাতীয় পতাকা হাতে (একদল সদস্যদের সঙ্গে) পুয়ের্তো রিকোর উদ্দেশে যাত্রা করছেন কাজিয়া। তবে তাঁর সাজের মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে মেরুন রঙের একটি শাড়ি।
১ লাখ ৪২ হাজার রুপির শাড়িতে কাজিয়া
বিমানবন্দরে যাওয়ার সময়ের সাজের ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন কাজিয়া। মেরুন রঙের শাড়িটির নকশা করেছেন সামান্থা চৌহান। অর্গানজা ও র-সিল্ক কাপড়ের মিশ্রণে তৈরি শাড়িটিতে আছে সোনালি জরির সূক্ষ্ম কারুকাজ।
ডিজাইনারের অফিশিয়াল ওয়েবসাইটে শাড়িটির দাম ১ লাখ ৪২ হাজার ভারতীয় রুপি। বাংলাদেশি মুদ্রায় এর দাম প্রায় ১ লাখ ৯৪ হাজার টাকা।

শাড়িটির মূল কাপড়ে আছে অনুজ্জ্বল বা ম্যাট ফিনিশ। পাড়ে সূক্ষ্ম কারুকাজের পাশাপাশি আঁচলজুড়ে আছে ঘন এমব্রয়ডারির কাজ। সব মিলিয়ে শাড়িটিতে ঐতিহ্যবাহী নকশার সঙ্গে আভিজাত্যের ছাপও স্পষ্ট।
শাড়ির সঙ্গে পাথর বসানো নেকলেস ও মিলিয়ে কানের দুল পরেছিলেন কাজিয়া। হাতে ছিল একাধিক চুড়ি। চুলের স্বাভাবিক কোঁকড়া ভাব বজায় রেখে খোলা রেখেছিলেন। মাথায় ছিল মিস ইউনিভার্স ইন্ডিয়ার মুকুট।

কাজিয়ার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করা এক পোস্টের ক্যাপশনে বলা হয়েছে, ঐতিহ্যবাহী সাজে ও গৌরবের মুকুট মাথায় নিয়ে মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬ কাজিয়া লিজ মেজো ভারতের প্রতিনিধিত্ব করতে পুয়ের্তো রিকোর উদ্দেশে যাত্রা শুরু করেছেন।
কে এই কাজিয়া লিজ মেজো

কাজিয়া লিজ মেজোর বাড়ি ভারতের কেরালায়। ২০০৭ সালে জন্ম নেওয়া এই মডেলের শৈশব কেটেছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে। পড়াশোনা করেছেন এমিরেটস ন্যাশনাল স্কুল, সেন্ট জোসেফস স্কুল ও আবুধাবি ইন্ডিয়ান স্কুলে। বর্তমানে আইন বিষয়ে পড়াশোনার পাশাপাশি মডেলিং করছেন তিনি।
শাস্ত্রীয় নৃত্যে ১২ বছরের প্রশিক্ষণ আছে কাজিয়ার। গান গাওয়ার পাশাপাশি বেহালা ও ড্রামসও বাজাতে পারেন।

এটাই তাঁর প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতা নয়। মাত্র ১৭ বছর বয়সে ২০২৪ সালে ‘মিস টিন ডিভা’ খেতাব জেতেন কাজিয়া। পরের বছর ‘মিস টিন ইন্টারন্যাশনাল’ প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করে প্রথম রানারআপ হন। চলতি বছরের শুরুতে জেতেন ‘মিস ইউনিভার্স কেরালা ২০২৬’ খেতাব। এর মধ্য দিয়ে প্রতিযোগিতাটির ইতিহাসে সবচেয়ে কম বয়সী রাজ্যভিত্তিক শিরোপাজয়ী হন তিনি।
এবার মিস ইউনিভার্সের আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করবেন কাজিয়া। আগের সাফল্যের ধারাবাহিকতায় এবারও নতুন কোনো অর্জন তাঁর ঝুলিতে যোগ হয় কি না, সেটিই দেখার বিষয়।
সূত্র: এনডিটিভি
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
সামিটের এলএনজি টার্মিনাল চালু, গ্যাস সরবরাহ বেড়েছে
অর্থনীতি -
২
হৃদয়ের মহাকাব্যিক ২৪২*, তৃতীয় দিন শেষে ২৩ রানে এগিয়ে বাংলাদেশ
জাতীয় -
৩
‘কত বুলডোজার আছে, চালান আমার বুকের ওপর’, বিজেপিকে মমতা
আন্তর্জাতিক -
৪
খুলনায় কালি মুছে নতুন করে আঁকা হচ্ছে রবীন্দ্রনাথের প্রতিকৃতি
জাতীয় -
৫
জুলাই আন্দোলনে পুলিশের লুট হওয়া ৩৭ রাউন্ড গুলি মিললো মুহিতের কাছে
সারাবাংলা -
৬
বাস্কেটবল ফেডারেশনের নতুন সভাপতি মো. হাসান
খেলাধুলা -
৭
হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
জাতীয় -
৮
জেনেসিস প্রি-স্কুলের নতুন চন্দ্রিমা মডেল ক্যাম্পাস উদ্বোধন
জাতীয় -
৯
নয়াপল্টন থেকে শুরু বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রা
জাতীয় -
১০
প্রায় দুই লাখ টাকার শাড়ি পরে মিস ইউনিভার্সে অংশ নিতে গেলেন ভারতের কাজিয়া
জাতীয় -
১১
সহজ লেখা বুঝতে পারে না ৫০ শতাংশ শিশু, প্রাথমিকের মানোন্নয়নে ঋণ দেবে বিশ্বব্যাংক
জাতীয় -
১২
৩ হাজার টাকা বাড়ছে গ্রাম পুলিশের বেতন, পাবেন মোবাইল ভাতাও, সমাবেশে ঘোষণা প্রধানমন্ত্রীর
জাতীয় -
১৩
গ্রাম পুলিশের বেতন বাড়বে, মোবাইল বিলও দেবে সরকার: প্রধানমন্ত্রী
জাতীয় -
১৪
‘অভিনেতা হিসেবে এটাই আমার শেষ দশক’- যে ইঙ্গিত দিলেন রণবীর
জাতীয় -
১৫
এএনসি প্রযুক্তি কী, কীভাবে কাজ করে
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১০
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন