|
| |
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

ফের উত্তাল গাজীপুর, মহাসড়ক অবরোধ

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ৩১ অক্টোবর, ২০২৬, ০৫:১৯ পিএম
৩৮০ পঠিত
ফের উত্তাল গাজীপুর, মহাসড়ক অবরোধ
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
গাজীপুরের কালিয়াকৈরে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। শনিবার (৩১ অক্টোবর) দুপুরের পর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় শ্রমিকদের এ বিক্ষোভ শুরু হয়। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তি...
গাজীপুরের কালিয়াকৈরে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। শনিবার (৩১ অক্টোবর) দুপুরের পর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় শ্রমিকদের এ বিক্ষোভ শুরু হয়। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রীসহ সাধারণ মানুষ। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে ইন্টারস্টপ কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে ন্যূনতম ৩০ হাজার টাকা বেতন-ভাতা নির্ধারণের দাবিতে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। পরে আশপাশের অন্যান্য পোশাক কারখানার শ্রমিকরাও তাদের সঙ্গে যোগ দেন। ফলে বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা উপস্থিত রয়েছেন। তারা শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন। তবে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকরা তাদের অবস্থানে অনড় থাকায় পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশকে বেগ পেতে হচ্ছে। শ্রমিকদের বিক্ষোভের কারণে চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। এতে যাত্রী ও পরিবহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে আশপাশের অধিকাংশ পোশাক কারখানায় কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করেছে বলে জানা গেছে। এ বিষয়ে কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম বলেছেন, অনেক বুঝিয়ে শ্রমিকদের বর্তমানে রাস্তার একপাশে নিয়ে আসা হয়েছে। ১ ঘণ্টা পর যান চলাচল শুরু হয়েছে।

সূত্র: নতুন আরএসএস সোর্স