বিএনপির দুই পক্ষের পৃথক কর্মসূচি, এক পক্ষ বলল, ‘দলে পোস্ট থাকলেই বিএনপি হয় নাকি?’
গণমাধ্যম ডেক্স
চাঁপাইনবাবগঞ্জ শহরে বিএনপির বিবদমান দুটি গ্রুপ আলাদাভাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে। এতে স্থানীয় বিএনপির পুরোনো বিভক্তি আবারও প্রকাশ্যে এসেছে। এ জন্য পরস্পরকে দোষারোপ করেছে উভয় পক্ষ।
চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া ও সদস্যসচিব রফিকুল ইসলামের নেতৃত্বাধীন জেলা বিএনপির একাংশ আজ শনিবার বেলা তিনটায় পৌর পার্ক মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশের আয়োজন করে।
জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম।
অন্যদিকে জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ ও তাঁর স্ত্রী সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি নেত্রী সৈয়দা আশিফা আশরাফি পাপিয়ার নেতৃত্বাধীন দলের অন্য অংশ একই সময় হরিমোহন সরকারি উচ্চবিদ্যালয় মাঠে সমাবেশের আয়োজন করে।
জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলামের সভাপতিত্বে এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে হারুনুর রশীদ আর প্রধান বক্তা হিসেবে সৈয়দা আশিফা আশরাফি বক্তব্য দেন।

দলে পোস্ট থাকলেই বিএনপি হয় নাকি?
পৃথক কর্মসূচির বিষয়ে জানতে চাইলে জেলা বিএনপির সদস্যসচিব রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘২০২২ সালে জেলা বিএনপির দায়িত্ব আমাদেরই দেওয়া হয়েছে। আমরাই দলের প্রতিনিধি। তাই আমরা জেলা বিএনপির উদ্যোগে কর্মসূচি পালন করেছি।’ তিনি আরও বলেন, ‘বিএনপির সঙ্গে হারুনুর রশীদ ও আশিফা আশরাফির কোনো সম্পর্ক নেই। তাদের জিজ্ঞেস করুন, তাঁরা কেন আলাদাভাবে কর্মসূচি করেছেন।’
বিএনপির এই অংশের বিরুদ্ধে জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগ এনেছেন সৈয়দা আশিফা আশরাফি। তিনি বলেন, ‘আলাদা আর একসঙ্গে তো না, আমরা যেভাবে পালন করি, সেভাবেই করেছি। যারা দাঁড়িপাল্লার মঞ্চে ওঠে, নৌকার মঞ্চে ওঠে, স্বতন্ত্র ভোট করে—এগুলো কি কখনো বিএনপি হয়? এগুলো তো বিএনপি হয় না। এগুলো জামায়াতের অংশ। দলে পোস্ট থাকলেই বিএনপি হয় নাকি? পোস্ট থাকলেই বিএনপি হয় না।’
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
সুনামগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া
জাতীয় -
২
দেশের মানুষকে ষড়যন্ত্র করে দাবিয়ে রাখা যাবে না: প্রধানমন্ত্রী
জাতীয় -
৩
‘আমি শুনেছি সেদিন তুমি’র সুর শাহরুখের সিনেমার গানে? মৌসুমীর ভিন্নমত
জাতীয় -
৪
বিএনপির দুই পক্ষের পৃথক কর্মসূচি, এক পক্ষ বলল, ‘দলে পোস্ট থাকলেই বিএনপি হয় নাকি?’
জাতীয় -
৫
নেই কোনো শারীরিক ব্যায়াম, নিষ্ক্রিয় হচ্ছে বিশ্বের অধিকাংশ কিশোর-কিশোরী
জাতীয় -
৬
গণতন্ত্র ও জাতীয় ঐক্য রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
জাতীয় -
৭
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পল্টনের জনসভায় ঢাকা জেলা উত্তর ছাত্রদলের মিছিল
জাতীয় -
৮
আলট্রাসনোগ্রামে যমজ সন্তান, সিজারের পর একজন দেওয়ার ঘটনায় ওয়ার্ডবয় গ্রেপ্তার
জাতীয় -
৯
ব্যাটিং বিপর্যয় সত্ত্বেও জিতল ভারত
জাতীয় -
১০
হুথি দমনে সৌদি আরব ও ইয়েমেনে সেনা পাঠাচ্ছে সিরিয়া
আন্তর্জাতিক -
১১
রান্নার হাঁড়ি থেকেই খাবারে মিশছে সিসা, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ গবেষণা
জাতীয় -
১২
মাদকসহ যুবদল নেতাকে ধরে পুলিশে দিলো এলাকাবাসী
সারাবাংলা -
১৩
শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়া কাপে জয়ে ফিরল বাংলাদেশ
জাতীয় -
১৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর বুয়েটের ভর্তি পরীক্ষাও পেছাচ্ছে না
জাতীয় -
১৫
বিল নিয়ে তর্ক করায় গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করল পল্লী বিদ্যুৎ
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১০
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন