বন্ধুত্বের উষ্ণতায় কাটল এক আড্ডামুখর বিকেল
গণমাধ্যম ডেক্স
দৈনন্দিন কর্মব্যস্ততার ফাঁকে একটুকরা অবসর খুঁজে নিয়ে চট্টগ্রাম বন্ধুসভার বন্ধুরা ৩১ অক্টোবর বিকেলে একত্র হয়েছিলেন নগরীর লাভ লেইনস্থ মেরিটাইম মিউজিয়ামে। আসরে ছিল না কোনো আনুষ্ঠানিকতার বালাই, ছিল শুধু আড্ডা, হাসি-ঠাট্টা আর পুরোনো স্মৃতির ঝাঁপি খুলে বসা।
বেলা সাড়ে তিনটার দিকে নির্ধারিত স্থানে একে একে জড়ো হতে থাকেন বন্ধুরা। তাঁদের মধ্যে ছিলেন চাকরিজীবী, ব্যবসায়ী, শিক্ষক ও শিক্ষার্থী। কেউ অফিস শেষে সরাসরি এসেছেন, কেউ আবার সংসারের নানা দায়িত্ব সামলে সময় বের করে জড়ো হয়েছেন। দীর্ঘদিন পর দেখা হওয়ায় শুরুতেই কোলাকুলি আর কুশল বিনিময়ে মুখর হয়ে ওঠে পরিবেশ।
স্কুল-কলেজজীবনের দুরন্ত দিনের গল্প দিয়ে শুরু হওয়া এ আড্ডায় এরপর উঠে এসেছে চট্টগ্রামের পুরোনো দিনের স্মৃতি, বর্তমান জীবনের নানা অভিজ্ঞতা আর অর্জনের গল্প। রীতিমতো জমে ওঠে আসর। এর মধ্যেই গানের কলি আর কৌতুকের ঝলকে হাসির রোল পড়ে যায়। পাশাপাশি চট্টগ্রামের আঞ্চলিক ভাষার মজাদার সংলাপ আড্ডার আমেজ আরও বাড়িয়ে তোলে।
আড্ডার ফাঁকে সদস্যরা সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা করেন। বন্ধুদের বিপদে-আপদে পাশে দাঁড়ানো, সামাজিক কাজে অংশ নেওয়া এবং নিয়মিত মিলনমেলার আয়োজনের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন অনেকেই।
বন্ধু নাওয়ারা নবী বলেন, ‘যান্ত্রিক জীবনে আমরা এতটাই ব্যস্ত যে বন্ধুদের জন্য সময় বের করাই কঠিন। এমন একটা বিকেল সারা সপ্তাহের ক্লান্তি ভুলিয়ে দেয়। বন্ধুত্বই সবচেয়ে বড় প্রাপ্তি।’
বন্ধু রাজু পাল বলেন, ‘এই বন্ধুসভা আমাদের আড্ডার জায়গা নয় শুধু, ভরসারও জায়গাও বটে।’
সন্ধ্যা গড়িয়ে রাত নামতেই আড্ডার ইতি ঘটে। বিদায়ের মুহূর্তে সবাই আবার একত্র হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। স্মৃতির ঝুলিতে আরও একটি সুন্দর বিকেল জমা রেখে যে যার গন্তব্যে ফিরে যান।
আয়োজনের সমন্বয়কারী হিসেবে ছিলেন সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা। উপস্থিত ছিলেন অর্থসম্পাদক ফয়সাল হাওলাদার, সহসাংগঠনিক সম্পাদক জয় চক্রবর্ত্তী, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক কামরান চৌধুরী, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক আফিফ ইব্রাহীম, দপ্তর সম্পাদক সাকিব জিশান, প্রচার সম্পাদক প্রান্তিকা ভৌমিক, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক আমেনা আক্তার, বইমেলা সম্পাদক সামিয়া সুলতানা, বন্ধু রোকসানা জেয়াছমিন, নির্বাচিতা ভৌমিক, গেহরিন নাসরিন, খাদিজা আক্তার, পৃথ্বীরাজ বড়ুয়া, অদ্রিক রায়, অনামিকা দাশসহ অনেকে।
মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক, চট্টগ্রাম বন্ধুসভা
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
জগন্নাথ বিশ্ববিদ্যালয়: নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে জড়িত অভিযোগে প্রাক্তন ছাত্রকে মারধর করে পুলিশে দিল ছাত্রদল
জাতীয় -
২
মজুরি বাড়ানোর দাবিতে আজও পোশাক শ্রমিকদের বিক্ষোভ
জাতীয় -
৩
বিক্ষোভ-ভাঙচুর, ৩য় দিনে ৪ শতাধিক কারখানায় ছুটি
জাতীয় -
৪
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ম্যাক্সওয়েল
খেলাধুলা -
৫
আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই বললেন গ্লেন ম্যাক্সওয়েল
জাতীয় -
৬
জামায়াতের কেন্দ্রীয় কমিটিতে নারী নেই, টিআইবির এ তথ্য অসত্য: মিয়া গোলাম পরওয়ার
জাতীয় -
৭
মধ্যবর্তী নির্বাচন : হেরে গেলে বাকি দুবছর কীভাবে সামাল দেবেন ট্রাম্প
জাতীয় -
৮
‘যারা অস্থিতিশীলতা সৃষ্টি করছে, তাদের আন্দোলনকারী হিসেবে বিবেচনা করছে না পুলিশ’
সারাবাংলা -
৯
চুম্বন, প্রেম থেকে ঝগড়া, ‘বিগ বস’–এ আলোচিত কে এই নন্দিনী
জাতীয় -
১০
রূপগঞ্জে এয়ার কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ ৪
জাতীয় -
১১
সরকারের ব্যর্থতায় অর্থনৈতিক সংকট আরও প্রকট হয়েছে: এবি পার্টি
জাতীয় -
১২
সৌদি আরবে প্রবাসীদের করণীয়-বর্জনীয় জানাল মন্ত্রণালয়
জাতীয় -
১৩
১ লাখ ১৭ হাজার টাকায় বিক্রি হলো পদ্মার ২ কাতল
জাতীয় -
১৪
জেলহত্যা দিবস আজ
জাতীয় -
১৫
ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি–এডহক কমিটি বাতিলের সিদ্ধান্ত স্থগিত
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১১
ডেমো নিউজ
সারাবাংলা -
১২
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১৩
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৪
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন