|
| |
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

১ লাখ ১৭ হাজার টাকায় বিক্রি হলো পদ্মার ২ কাতল

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০২ নভেম্বর, ২০২৬, ১১:১২ পিএম
২১১ পঠিত
১ লাখ ১৭ হাজার টাকায় বিক্রি হলো পদ্মার ২ কাতল
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ৪৭ কেজি ওজনের ২টি বড় কাতল মাছ। সোমবার (২ নভেম্বর) সকালে দৌলতদিয়া ফেরিঘাটের ভাটিতে বাহিরচর এলাকায় জেলে সেকেন হলদারের জালে মাছ ২টি ধরা পড়ে। পরে মাছ ২টি মোট ১ লাখ ১৭ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়। জানা যায়, সোমবার সকালে পদ্মা নদীর দৌলতদিয়া ফেরিঘাটের ভাটি...

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ৪৭ কেজি ওজনের ২টি বড় কাতল মাছ। সোমবার (২ নভেম্বর) সকালে দৌলতদিয়া ফেরিঘাটের ভাটিতে বাহিরচর এলাকায় জেলে সেকেন হলদারের জালে মাছ ২টি ধরা পড়ে। পরে মাছ ২টি মোট ১ লাখ ১৭ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়।

জানা যায়, সোমবার সকালে পদ্মা নদীর দৌলতদিয়া ফেরিঘাটের ভাটিতে বাহিরচর এলাকায় মাছ ধরছিলেন জেলে সেকেন হলদার। এ সময় তার জালে বড় আকৃতির ২টি কাতল মাছ ধরা পড়ে। পরে মাছ ২টি দৌলতদিয়া ঘাট এলাকার একটি আড়তে নেওয়া হলে ওজন করে ৪৭ কেজি পাওয়া যায়।

দৌলতদিয়া ঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ জানান, সকালে জেলে সেকেন হলদারের জালে বিশাল আকৃতির কাতল মাছ ২টি ধরা পড়ে। পরে মাছ ২টি দৌলতদিয়া ঘাট এলাকার একটি মাছের আড়তে নেওয়া হয়। সেখানে ওজন করে দেখা যায়, একটির ওজন ২৫ কেজি এবং অপরটির ২২ কেজি।

তিনি জানান, উন্মুক্ত নিলামে ২ হাজার ৩০০ টাকা কেজি দরে মাছ ২টি কেনেন তিনি। পরে অনলাইনে যোগাযোগের মাধ্যমে সিলেট শহরের এক লন্ডন প্রবাসীর কাছে কেজিপ্রতি ২০০ টাকা লাভ রেখে মাছ ২টি মোট ১ লাখ ১৭ হাজার ৫০০ টাকায় বিক্রি করেন।

মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ আরও বলেন, পদ্মা নদীতে মাঝেমধ্যে বড় আকারের মাছ ধরা পড়লেও একসঙ্গে এমন ওজনের ২টি কাতল পাওয়া বিশেষ ঘটনা।

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ার হোসেন পাইলট বলেন, পদ্মা নদী দেশীয় প্রজাতির বড় মাছের জন্য বেশ সমৃদ্ধ। নদীতে পানি ও অনুকূল পরিবেশ থাকলে এ ধরনের বড় আকারের কাতল মাছ পাওয়া যায়। পদ্মার বড় কাতল মাছ স্থানীয় মানুষের কাছে বেশ আকর্ষণীয়। এ ধরনের মাছ ধরা পড়া নদীর মৎস্য সম্পদের সমৃদ্ধিরও পরিচায়ক।

সূত্র: কালবেলা