|
| |
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

বর্ণাঢ্য আয়োজনে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ২৯ অক্টোবর, ২০২৬, ১০:৪৬ পিএম
৩৫৩ পঠিত
বর্ণাঢ্য আয়োজনে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
‘সংগ্রাম শুরু করো মুক্তির, দিন নেই তর্ক ও যুক্তির’ স্লোগানে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সামনের সড়কে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এ আয়োজন শ...

‘সংগ্রাম শুরু করো মুক্তির, দিন নেই তর্ক ও যুক্তির’ স্লোগানে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সামনের সড়কে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এ আয়োজন শুরু হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার (৩০ অক্টোবর) ধানমন্ডির রবীন্দ্র সরোবরে থাকছে পুনর্মিলনী ও সাংস্কৃতিক পরিবেশনা।

উদীচীর পতাকার রূপকার শিল্পী আনোয়ার হোসেন প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি উদ্বোধন করেন। এ সময় উদীচী কেন্দ্রীয় সংসদের সংগীত বিভাগের শিল্পীরা জাতীয় সংগীত, সংগঠন সংগীত ও একটি গণসংগীত পরিবেশন করেন। পাশাপাশি কেন্দ্রীয় আবৃত্তি বিভাগের বাচিক শিল্পীরা ‘শিশু হত্যার বিক্ষোভে আজ কাঁপুক বসুন্ধরা’ শিরোনামে বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন। রিপন আচার্য শিশিরের গ্রন্থনা ও শিখা সেন গুপ্তার নির্দেশনায় পরিবেশিত এ পর্বটি সঞ্চালনা করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহসাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। সেগুনবাগিচা থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়। পরে বিকেল ৫টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে বুদ্ধির মুক্তি আন্দোলনের শতবর্ষ উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়। ১০০ বছর আগে বাঙালি মুসলিম সমাজে প্রগতিশীল চিন্তাধারার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এ আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য নিয়ে আলোচনা করেন বক্তারা।

উদীচী কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ সেলিমের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা একাডেমির গবেষক ও লেখক মামুন সিদ্দিকি। আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাবেরী গায়েন, অধ্যাপক এম এম আকাশ এবং উদীচী ঢাকা মহানগর সংসদের সভাপতি অধ্যাপক ড. রতন সিদ্দিকী। সেমিনারটি সঞ্চালনা করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে।

দুই দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনের দ্বিতীয় দিনে শুক্রবার বিকেল ৩টা থেকে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে শুরু হবে উদীচীর নবীন-প্রবীণ কর্মীদের পুনর্মিলনী। বিকেল ৫টা থেকে শুরু হবে সাংস্কৃতিক পরিবেশনা।

সাংস্কৃতিক পর্বে পরিবেশিত হবে গীতি-আলেখ্য ‘উদীচী, প্রগতির পদাতিক’। উদীচী কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ সেলিম এটির গ্রন্থনা ও নির্দেশনা দিয়েছেন। এ ছাড়া উদীচীর শিল্পীদের পরিবেশনার পাশাপাশি দেশবরেণ্য শিল্পীদের একক ও সমবেত গান, আবৃত্তি এবং নৃত্য পরিবেশনা থাকবে।

প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনে গান পরিবেশন করবেন ভারতের পশ্চিমবঙ্গের তরুণ জনপ্রিয় শিল্পী আরাত্রিকা সিনহাও। পারিবারিক সফরে বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন তিনি।

১৯৬৮ সালে প্রতিষ্ঠিত উদীচী দীর্ঘদিন ধরে দেশের সাংস্কৃতিক আন্দোলন, গণমানুষের অধিকার এবং প্রগতিশীল সাংস্কৃতিক চর্চায় ভূমিকা রেখে আসছে। সংগঠনটির ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনেও সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি ঐতিহাসিক আন্দোলন ও প্রগতিশীল চিন্তাধারার চর্চাকে গুরুত্ব দেওয়া হয়েছে।

সূত্র: নতুন আরএসএস সোর্স