|
| |
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

বাংলাদেশ পর্যটন করপোরেশনের ২ কর্মকর্তা ও শাখাকে বিশেষ স্বীকৃতি 

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৬, ০৬:৫৬ পিএম
২০৪ পঠিত
বাংলাদেশ পর্যটন করপোরেশনের ২ কর্মকর্তা ও শাখাকে বিশেষ স্বীকৃতি 
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য ‘সাগরকন্যা’ কুয়াকাটার পর্যটন সম্ভাবনাকে বিশ্বমঞ্চে তুলে ধরার লক্ষ্যে বাংলাদেশ পর্যটন করপোরেশন (বিপিসি) কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী বর্ণাঢ্য ‘কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬’ সফলভাবে সম্পন্ন হয়েছে। উৎসবমুখর ও বর্ণিল এই কার্নিভাল বাস্তবায়নে অসাধারণ ও বিশেষ অবদানের...

দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য ‘সাগরকন্যা’ কুয়াকাটার পর্যটন সম্ভাবনাকে বিশ্বমঞ্চে তুলে ধরার লক্ষ্যে বাংলাদেশ পর্যটন করপোরেশন (বিপিসি) কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী বর্ণাঢ্য ‘কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬’ সফলভাবে সম্পন্ন হয়েছে।

উৎসবমুখর ও বর্ণিল এই কার্নিভাল বাস্তবায়নে অসাধারণ ও বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ব্যক্তিপর্যায়ে ২ জন কর্মকর্তা এবং শাখা পর্যায়ে করপোরেশনের দুটি শাখাকে বিশেষ সম্মাননা ও পুরস্কারে ভূষিত করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাংলাদেশ পর্যটন করপোরেশনের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক বিশেষ মূল্যায়ন সংক্রান্ত অনানুষ্ঠানিক আয়োজনে পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা স্মারক হিসেবে মোবাইল ফোন উপহার প্রদান করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ‍ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম‍্যান মো. সামীমুজ্জামান এবং পরিচালক (বাণিজ‍্যিক) মো. গনী উল আজম। 

মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের অক্লান্ত পরিশ্রম এবং সুশৃঙ্খল সমন্বয়ের মাধ্যমেই এই বিশাল কর্মযজ্ঞ সফল করা সম্ভব হয়েছে। আজকের এই পুরস্কার ও স্বীকৃতি ভবিষ্যতে করপোরেশনের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের আরও নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করবে।

কার্নিভাল বাস্তবায়নে মাঠপর্যায়ে সার্বিক সমন্বয়, চমৎকার ভেন্যু ব্যবস্থাপনা, প্রচার-প্রচারণা এবং পর্যটকদের নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিতকরণে অভূতপূর্ব সাফল্য প্রদর্শনের জন্য ব্যক্তিপর্যায়ে ২ জন কর্মকর্তাকে এবং দলগত দক্ষ পরিচালন ও সেবার মান ধরে রাখার স্বীকৃতিস্বরূপ শাখা পর্যায়ে ২টি শাখাকে এই সম্মাননা প্রদান করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ পর্যটন করপোরেশনের অন‍্যন‍্য পরিচালকবৃন্দ, মহাব্যবস্থাপকগণ এবং প্রধান কার্যালয় ও বিভিন্ন শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৩ ও ২৪ অক্টোবর ২০২৬ তারিখে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে অনুষ্ঠিত দুই দিনব্যাপী এই কার্নিভালে বিচ ক্রিকেট, ফুটবল, ঘুড়ি উৎসব, আকর্ষণীয় মিউজিক কনসার্ট এবং ঐতিহ্যবাহী পিঠা উৎসবসহ নানা সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল, যা দেশি-বিদেশি লাখো পর্যটকদের মাঝে ব্যাপক সাড়া জাগায়।

সূত্র: নতুন আরএসএস সোর্স