বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াডের নিবন্ধন শুরু
গণমাধ্যম ডেক্স
১৭তম বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াডের নিবন্ধন চলছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত চলবে নিবন্ধন।
ফিজিকস অলিম্পিয়াডে অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীরা বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াডের ওয়েবসাইটে bdpho.org গিয়ে নিবন্ধন করতে পারবে। নিবন্ধনের সময় প্রতিযোগীর নাম, স্কুলের নাম, ঠিকানা, ই-মেইল ঠিকানা, মোবাইল নম্বর এবং ছবি অবশ্যই যুক্ত করতে হবে। নিবন্ধনের সময় ৩০ মার্চ ২০২৬ সাল পর্যন্ত শ্রেণি অনুযায়ী নিবন্ধন করতে হবে।
১৭তম বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে চারটি ক্যাটাগরিতে। ৫ম-৬ষ্ঠ শ্রেণি বা সমমানের শিক্ষার্থীরা এ ক্যাটাগরি, ৭ম-৮ম শ্রেণি বা সমমানের শিক্ষার্থীরা বি ক্যাটাগরি, ৯ম-১০ম শ্রেণি বা সমমানের শিক্ষার্থীরা সি ক্যাটাগরি এবং একাদশ-দ্বাদশ শ্রেণি বা সমমানের শিক্ষার্থীরা ডি ক্যাটাগরিতে অংশগ্রহণ করতে পারবে।
নিবন্ধনের জন্য ফি হিসেবে জমা দিতে হবে ৩৬০ টাকা। ওয়েবসাইটে প্রবেশ করে মেন্যু থেকে Registration অপশন সিলেক্ট করলে নিবন্ধন ফর্মে নিয়ে যাবে। নিবন্ধন ফর্মে সকল তথ্য সঠিকভাবে দেয়ার পরে Complete Registration বাটনে ক্লিক করতে হবে। যদি সকল তথ্য ঠিক থাকে তাহলে Confirm Registration বাটনে ক্লিক করলে পেমেন্ট ফর্মে নিয়ে যাবে। অনলাইনে পেমেন্ট সম্পন্ন করলে নিবন্ধন সম্পন্ন হবে। এই নিবন্ধন ফি শুধুমাত্র আঞ্চলিক পর্বের জন্য। একই নম্বর থেকে একাধিক নিবন্ধন ফি পরিশোধ করতে হলে কমপক্ষে ১০ মিনিট বিরতি দিয়ে চেষ্টা করতে হবে।
নিবন্ধন সম্পন্ন হওয়ার পর প্রতিযোগী তার নিবন্ধিত মোবাইল নম্বরে ম্যাসেজের মাধ্যমে নিবন্ধন নম্বর ও পাসওয়ার্ড পেয়ে যাবে। এই নিবন্ধন নম্বর এবং পাসওয়ার্ড প্রতিযোগীকে অবশ্যই সংরক্ষণ করতে হবে। নিজের প্রোফাইলে প্রবেশ ও কোন পরিবর্তনের জন্য নিবন্ধন নম্বর ও পাসওয়ার্ড প্রয়োজন হবে। যেহেতু নিবন্ধন নম্বর ও পাসওয়ার্ড মোবাইল ফোনে পাঠানো হবে, সেক্ষেত্রে মোবাইল নম্বর নির্বাচনের বিষয়ে খেয়াল রাখা জরুরি। নিবন্ধনের সময় কোনো সমস্যা হলে বা নিবন্ধনের পরে ম্যাসেজ না পেলে managerbdpho@gmail.com এ সমস্যা জানিয়ে ই-মেইল করলে সমস্যা সমাধান করা হবে।
আঞ্চলিক পর্ব সরাসরি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এবং আঞ্চলিক বিজয়ীদের নিয়ে অনুষ্ঠিত হবে জাতীয় পর্ব। জাতীয় পর্ব থেকে বিজয়ী শিক্ষার্থীদের ট্রেনিং ক্যাম্পে ডাকা হবে। আগের এশিয়ান ফিজিকস অলিম্পিয়াডে অংশগ্রহণকারী প্রতিযোগীরা সরাসরি জাতীয় পর্যায়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এবং আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে অংশগ্রহণকারীরা সরাসরি জাতীয় ট্রেনিং ক্যাম্পে অংশগ্রহণ করতে পারবে।
এ বছর ৫ জন প্রতিযোগীকে সৌদি আরবে অনুষ্ঠিতব্য ৫৭তম আন্তর্জাতিক ফিজিকস অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত করা হবে। এছাড়াও এ বছর ৮ জনকে থাইল্যান্ডে অনুষ্ঠেয় ২৭তম এশিয়ান ফিজিকস অলিম্পিয়াডে ও ৫ জনকে ১১তম ইউরোপিয়ান ফিজিকস অলিম্পিয়াডে অংশগ্রহণের জন্য মনোনীত করা হতে পারে।
উল্লেখ্য, দেশের শিক্ষার্থীদের পদার্থবিজ্ঞানে দক্ষ করে তুলতে ২০১১ সাল থেকেই আয়োজিত হচ্ছে ফিজিকস অলিম্পিয়াড। এবারেও একই উদ্দেশ্য নিয়ে শুরু হচ্ছে ১৭তম বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াড।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
নতুন বাস্তবতার উপযোগী হয়ে ওঠার অঙ্গীকার
জাতীয় -
২
কুড়িগ্রামে এনসিপি নেতার পদত্যাগ
জাতীয় -
৩
কাতারে বৃষ্টির জন্য বিশেষ ইস্তিস্কার নামাজের ডাক আমিরের
আন্তর্জাতিক -
৪
বাগেরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী, অফিসার্স ফোরামের শুভেচ্ছা
জাতীয় -
৫
ফরিদপুরে সাড়ে চার বছরেও শেষ হয়নি ৪ কোটি টাকার সড়কের নির্মাণ কাজ
জাতীয় -
৬
প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেলেন নিহত তৌফিকের পরিবার
জাতীয় -
৭
বেনাপোল ইমিগ্রেশনে যুবলীগ নেতা আটক
জাতীয় -
৮
ভারতীয় অধিনায়কের মুখে কেন এআই ডিভাইস
জাতীয় -
৯
স্ত্রীর ছবি ফেসবুকে প্রকাশ, বন্ধুকে হত্যার দায়ে কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড
জাতীয় -
১০
সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ স্থানীয়দের বিরুদ্ধে
জাতীয় -
১১
সাংবাদিক রাজীব ঘোষকে তুলে নেওয়ার ঘটনায় এটিজেএফবির উদ্বেগ
জাতীয় -
১২
যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রথম মিসরীয় বংশোদ্ভূত মুসলিম প্রতিনিধি আদাম হামাউই
জাতীয় -
১৩
২০৩১ সালের মধ্যে ১৫০ কূপ খননের পরিকল্পনা সরকারের, লক্ষ্য দৈনিক ১,৭৫২ মিলিয়ন ঘনফুট গ্যাস
জাতীয় -
১৪
একঝলক (৪ নভেম্বর ২০২৬)
জাতীয় -
১৫
১৫০ ভরি স্বর্ণ ডাকাতির নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতারা, ভাগাভাগি নিয়ে যুবদল নেতাকে খুন
সারাবাংলা
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১২
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৩
Test Sports News 3
খেলা -
১৪
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১৫
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন