|
| |
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

বাংলালিংকের অ্যাপের নতুন রূপ মুক্ত

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৩ নভেম্বর, ২০২৬, ১২:০৪ পিএম
২০৬ পঠিত
বাংলালিংকের অ্যাপের নতুন রূপ মুক্ত
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
‘মুক্ত’ নামের নতুন অ্যাপ চালু করেছে বাংলালিংক।

টেলিযোগাযোগ সেবার পাশাপাশি বিভিন্ন ডিজিটাল ও লাইফস্টাইল সেবা একই জায়গায় আনতে ‘মুক্ত’ নামের নতুন অ্যাপ চালু করেছে বাংলালিংক। আগের মাইবিএল অ্যাপের পরিবর্তে মুক্ত আনা হয়েছে। দেশ–বিদেশের যেকোনো মোবাইল নম্বরের মাধ্যমে অ্যাপটিতে প্রবেশ করা যাবে। ফলে বিশ্বের যেকোনো স্থান থেকে সহজেই অ্যাপটির বিভিন্ন সেবা ব্যবহার করা যাবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলালিংক।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মুক্ত সবার জন্য উন্মুক্ত ও সহজে ব্যবহারযোগ্য একটি ডিজিটাল প্ল্যাটফর্ম। এতে গান ও গল্প শোনা, ধর্মীয় পরামর্শ, সর্বশেষ সংবাদ ও খেলা দেখা যাবে। পাশাপাশি টেলিযোগাযোগ ও দৈনন্দিন প্রয়োজনীয় বিভিন্ন সেবাও পাওয়া যাবে।

বাংলালিংকের তথ্যমতে, মুক্ত অ্যাপে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) ‘পারসোনালাইজেশন’–সুবিধা রয়েছে, যা ব্যবহারকারীদের আগ্রহ ও পছন্দ অনুযায়ী বিভিন্ন পণ্য ও সেবা ব্যবহারের সুপারিশ করে। এ ছাড়া অ্যাপটি থেকে নিজের মোবাইল নম্বরের পাশাপাশি পরিবারের সদস্য ও প্রিয়জনদের নম্বরেও বিভিন্ন সেবা চালু করা যায়।

বাংলালিংকের প্রধান বিপণন কর্মকর্তা কাজী মাহবুব হাসান বলেন, ‘মানুষ এমন প্রযুক্তি চায়, যা দৈনন্দিন জীবনের সঙ্গে স্বাভাবিকভাবে মিশে গিয়ে জীবনকে আরও সহজ, সুবিধাজনক ও ব্যক্তিগত পছন্দের উপযোগী করে তুলবে। মুক্তর মাধ্যমে আমরা এসব সেবা এক জায়গায় নিয়ে আসতে চাই, যাতে সবাই তা ব্যবহার করতে পারেন।’

সূত্র: প্রথম আলো