|
| |
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

পাওনা টাকা না দিয়ে উল্টো চাঁদা দাবি, যুবদল নেতা গ্রেপ্তার

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৩ নভেম্বর, ২০২৬, ০৫:১১ পিএম
৩১৪ পঠিত
পাওনা টাকা না দিয়ে উল্টো চাঁদা দাবি, যুবদল নেতা গ্রেপ্তার
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
দিনাজপুরের ঘোড়াঘাটে জমি বিক্রি ও ব্যাংক লেনদেনের মাধ্যমে ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল মিয়াকে (৪১) গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে প্রতারণা, চাঁদাবাজি, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে মামলা করেছেন রিফাত কবীর নামের এক ব্যক্তি। সোমবার (২ নভেম্বর) রাতে উপজেলা...

দিনাজপুরের ঘোড়াঘাটে জমি বিক্রি ও ব্যাংক লেনদেনের মাধ্যমে ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল মিয়াকে (৪১) গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে প্রতারণা, চাঁদাবাজি, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে মামলা করেছেন রিফাত কবীর নামের এক ব্যক্তি।

সোমবার (২ নভেম্বর) রাতে উপজেলার ছয়ঘট্রি (ওসমানপুর) এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

এজাহার সূত্রে জানা যায়, উচ্চশিক্ষার জন্য ২০২২ সালে মিসরে যান রিফাত কবীর। ২০২৫ সালে দেশে ফেরার পর পরিচয়ের সূত্র ধরে উজ্জ্বল মিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয়। এরপর গরুর খামারসহ বিভিন্ন ব্যবসায় বিনিয়োগের প্রলোভন দেখিয়ে শুরু হয় আর্থিক লেনদেন।

অভিযোগে বলা হয়েছে, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ঘোড়াঘাটের সাগরপুর মৌজায় ৫৭ শতক জমি ২২ লাখ ৮০ হাজার টাকায় বিক্রির চুক্তি করেন তারা। উজ্জ্বল ১০ লাখ ৮০ হাজার টাকা দিয়ে বাকি ১২ লাখ টাকা পরে পরিশোধের কথা বলে জমিটি দলিল করে নেন। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বকেয়া টাকা দেননি বলে অভিযোগ বাদীর।

এজাহারে আরও বলা হয়েছে, গত ৮ মার্চ থেকে ২ মে পর্যন্ত বিভিন্ন সময়ে পূবালী ব্যাংকের একটি হিসাব থেকে উজ্জ্বলের সোনালী ব্যাংকের দুটি হিসাবে মোট ৪৮ লাখ টাকা পাঠান রিফাত। এসব লেনদেনের ব্যাংকিং নথিও তার কাছে রয়েছে বলে দাবি করেছেন তিনি। পরে গত ৮ জুন ওসমানপুর বাজারে সাক্ষীদের উপস্থিতিতে উজ্জ্বল ৭ লাখ টাকা পরিশোধ করে বাকি টাকা দেওয়ার অঙ্গীকার করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ সময় জমির বায়নানামা, গরু কেনার বায়নানামা ও দায় স্বীকারোক্তিমূলক অঙ্গীকারনামা সম্পাদনের কথাও বলা হয়েছে।

তবে পাওনা টাকা ফেরতের বদলে উল্টো চাঁদা দাবির অভিযোগ উঠেছে উজ্জ্বলের বিরুদ্ধে। রিফাতের দাবি, তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। জীবনের নিরাপত্তার আশঙ্কায় বাধ্য হয়ে ৫ লাখ টাকা চাঁদা দিয়েছেন বলেও এজাহারে উল্লেখ করেছেন তিনি।

এজাহার অনুযায়ী, একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে হুমায়ুন রাইস মিল থেকে মোটরসাইকেল নিয়ে বের হওয়ার সময় রিফাতের পথরোধ করা হয়। এ সময় লাঠি দিয়ে আঘাত করে তার মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এতে প্রায় ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছেন বাদী।

এ ছাড়া রিফাত ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশ এবং তার প্রতিষ্ঠানের ক্ষতিসাধনের হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে।

এ বিষয়ে দিনাজপুর জেলা যুবদলের আহ্বায়ক এ কে এম মাসুদুল ইসলাম বলেন, ‘কেউ অপরাধ করলে তাকে অবশ্যই সাজার আওতায় আসতে হবে। আমরা বিষয়টি খতিয়ে দেখব। উজ্জ্বল মিয়ার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাতের মামলায় উজ্জ্বল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।

সূত্র: নতুন আরএসএস সোর্স