|
| |
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

বৃষ্টির জন্য নামাজ পড়বেন কাতারের আমির

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৪ নভেম্বর, ২০২৬, ০৮:০৫ পিএম
৪৩৭ পঠিত
বৃষ্টির জন্য নামাজ পড়বেন কাতারের আমির
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
কাতারে বৃষ্টির জন্য বিশেষ নামাজ ‘সালাতুল ইস্তিসকা’ আদায়ের আহ্বান জানিয়েছেন দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। বুধবার এক ঘোষণায় তিনি আগামীকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে দেশের সর্বত্র এ বিশেষ নামাজ আদায়ের আহ্বান জানান। কাতারের আমিরের আহ্বান অনুযায়ী, হিজরি ১৪৪৮ সালের ২৫ জমাদিউল আউয়াল বৃহস্পত...

কাতারে বৃষ্টির জন্য বিশেষ নামাজ ‘সালাতুল ইস্তিসকা’ আদায়ের আহ্বান জানিয়েছেন দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।

বুধবার এক ঘোষণায় তিনি আগামীকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে দেশের সর্বত্র এ বিশেষ নামাজ আদায়ের আহ্বান জানান।

কাতারের আমিরের আহ্বান অনুযায়ী, হিজরি ১৪৪৮ সালের ২৫ জমাদিউল আউয়াল বৃহস্পতিবার সকালে ধর্মপ্রাণ মুসল্লিরা বৃষ্টির জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করবেন।

আমির শেখ তামিম নিজেও লুসাইলের নামাজের মাঠে বিপুলসংখ্যক মুসল্লির সঙ্গে ইস্তিসকার নামাজে অংশ নেবেন।

উল্লেখ্য, অনাবৃষ্টি বা খরার সময় বৃষ্টির জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করে যে বিশেষ নামাজ আদায় করা হয়, তাকে সালাতুল ইস্তিসকা বলা হয়।

সূত্র: গালফ টাইমস

সূত্র: কালবেলা