সীমান্তে গাঁজাসহ ২১ লাখ টাকার চোরাচালান জব্দ
গণমাধ্যম ডেক্স
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২০ লাখ ৯০ হাজার টাকা মূল্যের অবৈধ চোরাচালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৪ নভেম্বর) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) আওতাধীন সীমান্ত এলাকা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা উপজেলার আখাউড়া, মঈনপুর, চন্ডিদার, কসবা, খাদলা ও মাদলা বিওপি এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া, বুড়িচং ও আদর্শ সদর উপজেলার সালদানদী, শশীদল খারেরা ও বড়জালা বিওপির টহলদল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করে।
এসব অভিযানে জব্দ করা মালামালের মধ্যে রয়েছে বাজি, গরু, বাসমতি চাল, আমুল কুল, ফুসকা, রেডবুল এনার্জি ড্রিংকস, গ্লুকোজ, কোকোনাট তেল, অলিভ অয়েল, সাবান, চশমা, সাইফন সিরাপ, গুড হেলথ, ছাফি সিরাপ, মদ, বিয়ার, স্কাফ সিরাপ ও গাঁজা। জব্দ করা এসব মালামালের আনুমানিক মূল্য ২০ লাখ ৯০ হাজার টাকা।
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আরও জানানো হয়, সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলামের দিকনির্দেশনায় ও সুনিপুণ পরিকল্পনায় এবং সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান পরিচালিত হয়।
বিজিবি জানায়, সীমান্তে নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ বা পুশইন, নারী ও শিশু পাচার, মাদক এবং চোরাচালান প্রতিরোধে সুলতানপুর ব্যাটালিয়নের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব অবৈধ চোরাচালানি মালামাল জব্দ এবং একজনকে আটক করা হয়।
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
অধ্যক্ষের পদত্যাগের দাবিতে মধ্যরাতেও রাজপথে অনড় হোম ইকোনমিকসের শিক্ষার্থীরা
জাতীয় -
২
গাজীপুরে পুলিশের হারিয়ে যাওয়া পিস্তল উদ্ধার
জাতীয় -
৩
দিনভর অধ্যক্ষকে অবরুদ্ধ করার পর মধ্যরাতে সড়কে নেমে ছাত্রীদের বিক্ষোভ
জাতীয় -
৪
দেখা হয়নি চক্ষু মেলিয়া…
জাতীয় -
৫
নেতানিয়াহুকে প্রধানমন্ত্রী পদে সমর্থন দেবে না জোটসঙ্গী দল ইউটিজে, আরও বেকায়দায় তিনি
জাতীয় -
৬
ভোরে হাঁটতে বের হয়েছিলেন, ঘণ্টাখানেক পর মায়ের মরদেহ উদ্ধারের খবর পান ছেলে
জাতীয় -
৭
ইসরায়েলে সরকার গঠনে আইজেনকটকে সমর্থন দেবে প্রধান আরব জোট
জাতীয় -
৮
১ লাখ গাছ রোপণ করল আড়ং
জাতীয় -
৯
শান্তিবাগে বড় ভাইকে হত্যার অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে
জাতীয় -
১০
পরিস্থিতির উন্নতি না হলে কারখানা বন্ধ রাখতে চান পোশাকশিল্পের মালিকেরা
জাতীয় -
১১
ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠিয়েছে আদালত
জাতীয় -
১২
জন্মদিনে স্মরণ: মঞ্চ থেকে মুক্তিযুদ্ধ, অনন্য আলী যাকের
জাতীয় -
১৩
৪০ বছরে কে-পপের রানি বোয়া, তিনি জাপানে এত জনপ্রিয় কেন
জাতীয় -
১৪
৬ মাস আগেই নতুন চুক্তি, ইউরোপের সর্বোচ্চ বেতন এখন কেইনের
জাতীয় -
১৫
হাজি আশরাফ আলীর ইন্তেকাল
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন