ভুয়া অনলাইন চাকরির ইন্টারভিউয়ের মাধ্যমে বাইন্যান্সের ক্রিপ্টো হ্যাকিং
গণমাধ্যম ডেক্স
বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ পরিচালনাকারী প্রতিষ্ঠান বাইন্যান্স থেকে রেকর্ড ৬৩০ কোটি ডলার চুরির ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, হ্যাকাররা ভুয়া চাকরির ইন্টারভিউ এবং একটি কম্প্রোমাইজড বা ক্ষতিগ্রস্ত অভ্যন্তরীণ এআই টুল ব্যবহার করে এই হ্যাকিং আক্রমণ চালায়।
বাইন্যান্সের প্রকাশিত প্রাথমিক অনুসন্ধানে বলা হয়েছে, হ্যাকাররা এক জটিল এবং বহুধাপ বিশিষ্ট অভিযানের মাধ্যমে প্রতিষ্ঠানটির সিস্টেমে প্রবেশ করে। তারা প্রকৌশলীদের কম্পিউটারে ক্ষতিকারক সফটওয়্যার ডাউনলোড করিয়ে ওয়ালেট থেকে বিলিয়ন বিলিয়ন ডলারের ক্রিপ্টো সরিয়ে নেওয়ার সুবিধা পায়। বাইন্যান্স একে একটি অত্যন্ত জটিল ও গুরুতর নিরাপত্তা ঘটনা হিসেবে উল্লেখ করে ব্যবহারকারীদের কাছে ক্ষমা চেয়েছে। প্রতিষ্ঠানটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায় হ্যাকাররা প্রকৌশলীদের লক্ষ্য করে সামাজিক প্রকৌশল (সোশ্যাল ইঞ্জিনিয়ারিং) প্রয়োগ করে। এর অংশ হিসেবে একজন প্রকৌশলীকে একটি বৈধ চাকরি খোঁজার প্ল্যাটফর্মের মাধ্যমে যোগাযোগ করে ভুয়া কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎকারের আমন্ত্রণ জানানো হয়।
হ্যাকাররা বিশ্বাস অর্জনের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমের ভুয়া অ্যাকাউন্ট থেকে ব্যক্তিগত ছবি শেয়ার করে প্রতারণা বজায় রাখে। দ্বিতীয় সাক্ষাৎকার চলাকালীন অ্যাসাইনমেন্টের দোহাই দিয়ে প্রকৌশলীকে একটি ম্যালওয়্যার ডাউনলোড করতে বাধ্য করা হয়। এর মাধ্যমে গোপন করা ক্ষতিকারক কোড শনাক্তকরণ এড়িয়ে সিস্টেমে প্রবেশ করে। পরে অক্টোবর মাসে হ্যাকাররা ওই প্রকৌশলীর ক্ষতিগ্রস্ত কম্পিউটার এবং একটি ক্ষতিগ্রস্ত অভ্যন্তরীণ এআই টুল ব্যবহার করে আরও দুজন প্রকৌশলীর ল্যাপটপের নিয়ন্ত্রণ নেয়। এই ঘটনার ফলে বিশ্বজুড়ে গ্রাহকদের উত্তোলন সুবিধা স্থগিত করা হয়। পরে সেবা চালুর পর গ্রাহকেরা কোটি কোটি ডলারের সম্পদ তুলে নেন।
যুক্তরাষ্ট্রের অপরাধ তদন্তকারী সংস্থা এফবিআই এবং সিক্রেট সার্ভিস বাইন্যান্সকে চুরি হওয়া ক্রিপ্টো খুঁজে বের করতে সহায়তা করছে। সাইবার বিশ্লেষক এবং সংস্থা জানিয়েছে, এই হামলার পেছনে উত্তর কোরিয়ার হাত থাকার স্পষ্ট ইঙ্গিত রয়েছে। তবে উত্তর কোরিয়ার শীর্ষ কর্মকর্তা এবং কিম জং উনের বোন কিম ইয়ো জং এই অভিযোগ অস্বীকার করে একে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অপপ্রচারের চেষ্টা বলে অভিহিত করেছেন। এর আগে ২০২৫ সালে বাইবিট ক্রিপ্টো এক্সচেঞ্জ থেকে ১৫০ কোটি ডলার হ্যাকিংয়ের পেছনে উত্তর কোরিয়ার ল্যাজারাস গ্রুপ জড়িত ছিল বলে মনে করা হয়। বাইন্যান্স জানিয়েছে, এফবিআইয়ের সাম্প্রতিক তথ্য উত্তর কোরিয়াকে দায়ী করার বিষয়টি নির্দেশ করে এবং তারা ক্ষতিপূরণের জন্য তহবিল প্রস্তুত রাখার পাশাপাশি নিরাপত্তাব্যবস্থার উন্নয়নে কাজ করছে।
সূত্র: বিবিসি
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
‘কালচারালি জিয়াউর রহমানের সবচেয়ে সিগনিফিক্যান্ট ভূমিকা বাংলাদেশী জাতীয়তাবাদ’
জাতীয় -
২
ইজরায়েলের নির্বাচনে নেতানিয়াহু’র পরাজয় মানেই কি ফিলিস্তিনের জয়?
জাতীয় -
৩
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
জাতীয় -
৪
নারীদের সম্পৃক্ততা ছাড়া ট্রিলিয়ন ডলারের অর্থনীতি সম্ভব না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জাতীয় -
৫
বন্দীদশা থেকে যেভাবে ক্ষমতার কেন্দ্রে এলেন জিয়াউর রহমান
আন্তর্জাতিক -
৬
বৃহৎ শিল্পের জন্য ল্যান্ড-ব্যাংক বানাতে চান শুভেন্দু, কিন্তু বাধা কোথায়?
আন্তর্জাতিক -
৭
৭ নভেম্বর: যেদিন বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি রচিত হয়
জাতীয় -
৮
৭ নভেম্বর কী ঘটেছিল, কী দেখেছিলাম
জাতীয় -
৯
রোনালদো অবসর নেওয়ায় কোনো অপরাধবোধ নেই পর্তুগাল কোচ জেসুসের
জাতীয় -
১০
নওগাঁ জেলা জামায়াতের আমির হিসেবে শপথ নিলেন মাহফুজুর রহমান
সারাবাংলা -
১১
জমি নিয়ে বিরোধে সৎমামাকে কুপিয়ে হত্যা
জাতীয় -
১২
সিরাজগঞ্জে ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে গেল অ্যাম্বুলেন্স, আহত ৭
জাতীয় -
১৩
সাতক্ষীরায় কোটি টাকার মাদক জব্দ, উদ্ধার হেরোইন তৈরির কাঁচামালও
জাতীয় -
১৪
ধ্বংসস্তূপ গাজায় ২৫০ যুগলের গণবিয়ে
জাতীয় -
১৫
আহতকে হাসপাতালে নিলে উদ্ধারকারীর বিরুদ্ধে মামলা নয়
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১০
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন