|
| |
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

সাতক্ষীরায় কোটি টাকার মাদক জব্দ, উদ্ধার হেরোইন তৈরির কাঁচামালও

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৭ নভেম্বর, ২০২৬, ০২:৫৬ পিএম
৪০২ পঠিত
সাতক্ষীরায় কোটি টাকার মাদক জব্দ, উদ্ধার হেরোইন তৈরির কাঁচামালও
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
সাতক্ষীরার সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ১ কোটি ৩৮ লাখ ৮২ হাজার টাকা মূল্যের মাদক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মাদকের মধ্যে রয়েছে ২ কেজি ৬৬ গ্রাম ভারতীয় হেরোইন এবং হেরোইন তৈরির কাঁচামাল হিসেবে চিহ্নিত পাঁচ বোতল তরল পদার্থ। শনিবার (৭ নভেম্বর) সকালে নীলডুমুর ব্যাটালিয়ন...
সাতক্ষীরার সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ১ কোটি ৩৮ লাখ ৮২ হাজার টাকা মূল্যের মাদক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মাদকের মধ্যে রয়েছে ২ কেজি ৬৬ গ্রাম ভারতীয় হেরোইন এবং হেরোইন তৈরির কাঁচামাল হিসেবে চিহ্নিত পাঁচ বোতল তরল পদার্থ। শনিবার (৭ নভেম্বর) সকালে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজিবি জানায়, গত ১ নভেম্বর সকাল ৯টা ৫০ মিনিটে শাখরা বিওপির পশ্চিম দিকে প্রায় দেড় কিলোমিটার দূরে শাখরা ব্রিজসংলগ্ন একটি বাঁশবাগানে অভিযান চালানো হয়। সীমান্ত থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ওই স্থান থেকে ভারতীয় ‘মার্টিনি ড্রাগস’ লেখা ২০০ মিলিলিটারের পাঁচ বোতল তরল পদার্থ জব্দ করা হয়। বিজিবির দাবি, এসব তরল পদার্থ হেরোইন তৈরির কাঁচামাল। এগুলোর আনুমানিক মূল্য ৯৭ লাখ ৫০ হাজার টাকা। এর দুই দিন পর, ৩ নভেম্বর বেলা ১১টার দিকে শাখরা বিওপির পূর্ব দিকে প্রায় দেড় কিলোমিটার দূরে কুলিয়া সড়কের ঋষিপাড়া এলাকার একটি বড় বাগানে অভিযান চালায় বিজিবি। সীমান্ত থেকে প্রায় দুই কিলোমিটার ভেতরের ওই স্থান থেকে ২ দশমিক ০৬৬ কেজি ভারতীয় হেরোইন জব্দ করা হয়। এর আনুমানিক মূল্য ৪১ লাখ ৩২ হাজার টাকা। বিজিবি আরও জানায়, খুলনা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে জব্দ করা মাদকদ্রব্যের পরিচয় নিশ্চিত করা হয়েছে।

সূত্র: নতুন আরএসএস সোর্স