|
| |
সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

মেট্রোরেলের সব স্টেশন চালু, চলাচল স্বাভাবিক

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০১ নভেম্বর, ২০২৬, ০৪:০৪ পিএম
২৯০ পঠিত
মেট্রোরেলের সব স্টেশন চালু, চলাচল স্বাভাবিক
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
মেট্রোরেলের বন্ধ থাকা স্টেশনগুলো আবার চালু হয়েছে। ফলে মেট্রোরেলের সব স্টেশনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। রোববার (১ নভেম্বর) এমআরটি পুলিশ কন্ট্রোলরুম থেকে এ তথ্য জানানো হয়েছে। এর আগে, মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রোববার (১ নভেম্বর) সকাল ৯টার দিকে বিভিন্ন পোশাক কারখানার কয়েক’শ শ্রমি...

মেট্রোরেলের বন্ধ থাকা স্টেশনগুলো আবার চালু হয়েছে। ফলে মেট্রোরেলের সব স্টেশনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। রোববার (১ নভেম্বর) এমআরটি পুলিশ কন্ট্রোলরুম থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রোববার (১ নভেম্বর) সকাল ৯টার দিকে বিভিন্ন পোশাক কারখানার কয়েক’শ শ্রমিক রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। এতে মিরপুর এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের কারণে রাজধানীর শেওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুর-১০, মিরপুর-১১ ও পল্লবী স্টেশনে মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়েছিল।

একপর্যায়ে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে সকাল ১১টার দিকে মিরপুর-১০ এলাকায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করে পুলিশ। এ সময় কাঁদানে গ্যাসের শেলও নিক্ষেপ করা হয়। অন্যদিকে শ্রমিকদের ইটপাটকেল ছুড়তে দেখা যায়। প্রায় ৪০ মিনিট ধরে সংঘর্ষ চলার পর মিরপুর এলাকার নিয়ন্ত্রণ নেয় পুলিশ।

সংঘর্ষের পর নিরাপত্তার কারণে মেট্রোরেলের শেওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুর-১০, মিরপুর-১১ ও পল্লবীস্টেশনের কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। পরে স্টেশন ৫টি আবার চালু করা হয়।

সূত্র: নতুন আরএসএস সোর্স