|
| |
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

মালয়েশিয়ায় দুটি কনফারেন্সে গবেষণাপ্রবন্ধ উপস্থাপন করবেন চবি শিক্ষক প্রফেসর ড. মো. শহীদুল হক

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০২ নভেম্বর, ২০২৬, ১১:৪২ এএম
৩৮১ পঠিত
মালয়েশিয়ায় দুটি কনফারেন্সে গবেষণাপ্রবন্ধ উপস্থাপন করবেন চবি শিক্ষক প্রফেসর ড. মো. শহীদুল হক
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রফেসর ড. মো. শহীদুল হক মালয়েশিয়ায় দুটি ইন্টারন্যাশনাল কনফারেন্সে গবেষণাপ্রবন্ধ উপস্থাপন করবেন। এশিয়া প্যাসিফিক স্কলার্স কংগ্রেস (এপিএসসি) ২০২৬-এর অংশ হিসেবে আয়োজিত ‘এশিয়া প্যাসিফিক কনফারেন্স অন সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ’-এ গ...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রফেসর ড. মো. শহীদুল হক মালয়েশিয়ায় দুটি ইন্টারন্যাশনাল কনফারেন্সে গবেষণাপ্রবন্ধ উপস্থাপন করবেন। এশিয়া প্যাসিফিক স্কলার্স কংগ্রেস (এপিএসসি) ২০২৬-এর অংশ হিসেবে আয়োজিত ‘এশিয়া প্যাসিফিক কনফারেন্স অন সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ’-এ গবেষণাপ্রবন্ধ উপস্থাপনের জন্য তাকে আমন্ত্রণ জানিয়েছে মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ‘একাডেমি প্রফেসর মালয়েশিয়া’। 

আগামী ৩-৪ নভেম্বর কুয়ালালামপুরের মালয়েশিয়ান রিসার্চ অ্যাক্সিলারেটর ফর টেকনোলজি অ্যান্ড ইনোভেশন (এমআরএএনটিআই)-এ অনুষ্ঠিতব্য এ কনফারেন্সে তিনি “Framing Islam in Bangladeshi Media: A Critical Content Analysis of Representation, Narratives, and Stereotypes” শীর্ষক গবেষণাপ্রবন্ধ উপস্থাপন করবেন।

এপিএসসি ২০২৬-এ মালয়েশিয়া ও এশিয়া-প্যাসিফিক অঞ্চলের শিক্ষাবিদ, গবেষক, নীতিনির্ধারক এবং শিল্পখাতের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। বুদ্ধিবৃত্তিক বিনিময়, আন্তঃবিষয়ক সংলাপ এবং আন্তর্জাতিক একাডেমিক নেটওয়ার্ক জোরদার করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

এ ছাড়া আগামী ১০-১১ নভেম্বর ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার (আইআইইউএম) গোম্বাক ক্যাম্পাসে অনুষ্ঠিতব্য ৭ম ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইসলামিক জুরিসপ্রুডেন্স (আইসিআইজে ২০২৬)-এ তিনি “Ethical Use of Artificial Intelligence: An Islamic Perspective” শীর্ষক গবেষণাপ্রবন্ধ উপস্থাপন করবেন।

এ কনফারেন্সের প্রতিপাদ্য হলো “Artificial Intelligence in the Light of Maqasid Shariah: Contemporary Issues and Future Prospects”। এতে বিশ্বের বিভিন্ন দেশের গবেষক, শিক্ষাবিদ ও পেশাজীবীরা অংশগ্রহণ করবেন। সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) নৈতিক, আইনগত ও সামাজিক প্রভাব এবং মাকাসিদুশ শরিয়াহর আলোকে এর সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হবে। বিশেষভাবে ইসলামি আইনশাস্ত্র, ফতোয়া, ইসলামি অর্থনীতি, শিক্ষা, সুশাসন, মানবিক মর্যাদা ও প্রযুক্তিগত পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রাধান্য পাবে।

সূত্র: নতুন আরএসএস সোর্স