|
| |
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

শনিবার পোশাক কারখানায় ছুটি দিতে অনুরোধ বিজিএমইএ ও বিকেএমইএর

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৬, ০২:১৫ পিএম
৪২২ পঠিত
শনিবার পোশাক কারখানায় ছুটি দিতে অনুরোধ বিজিএমইএ ও বিকেএমইএর
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী শনিবার তৈরি পোশাক কারখানা ছুটি রাখতে শিল্পমালিকদের প্রতি অনুরোধ জানিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ও নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ।

আজ বৃহস্পতিবার এক নোটিশে আগামী শনিবার পোশাক কারখানা ছুটি রাখতে অনুরোধ জানিয়ে নোটিশ জারি করেছে বিজিএমইএ। এতে বলা হয়, গত মাসে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় প্রতিবছর ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করেছে। ফলে আগামী শনিবার বিজিএমইএর সদস্যভুক্ত সব পোশাক কারখানায় ছুটি ঘোষণা করার অনুরোধ করা হয়।

বিকেএমইএর সদস্য পোশাক কারখানাকেও আগামী শনিবার ছুটি রাখতে অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে বলে জানান সংগঠনটির নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান। তিনি আরও বলেন, ‘শ্রমিকদের চলমান আন্দোলন নিয়ে আজ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকেও আমাদের শনিবার বন্ধ রাখতে অনুরোধ জানানো হয়েছে।’

মজুরি বৃদ্ধির দাবিতে দুই সপ্তাহ ধরে শ্রমিকদের আন্দোলন চলছে। এর জেরে চলতি সপ্তাহে প্রতিদিনই বেশ কিছু কারখানার উৎপাদন ব্যাহত হয়েছে। আজ গাজীপুর ও নারায়ণগঞ্জে পরিস্থিতি শান্ত থাকলেও সাভারের আশুলিয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া এবং পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনার পর অস্থিতিশীল পরিস্থিতি তৈরির আশঙ্কায় আশুলিয়ার ৭০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

সূত্র: প্রথম আলো