|
| |
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

শাবিপ্রবির সঙ্গে যুক্তরাজ্যের ওয়েস্টমিনস্টার বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৬, ০৯:১৫ পিএম
৪৭০ পঠিত
শাবিপ্রবির সঙ্গে যুক্তরাজ্যের ওয়েস্টমিনস্টার বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরিত
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
শিক্ষা, গবেষণা ও একাডেমিক বিনিময়ে যৌথ সহযোগিতা বাড়াতে যুক্তরাজ্যের ওয়েস্টমিনস্টার বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১-এর উপাচার্যের কার্যালয়ে এ সমঝোতা স্ম...

শিক্ষা, গবেষণা ও একাডেমিক বিনিময়ে যৌথ সহযোগিতা বাড়াতে যুক্তরাজ্যের ওয়েস্টমিনস্টার বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১-এর উপাচার্যের কার্যালয়ে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

শাবিপ্রবির পক্ষে উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম এবং ওয়েস্টমিনস্টার বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপ-উপাচার্য (গ্লোবাল এনগেজমেন্ট অ্যান্ড এমপ্লয়েবিলিটি) অধ্যাপক দিবেশ আনন্দ ও স্কুল অব আর্কিটেকচার অ্যান্ড সিটিজের গ্লোবাল এনগেজমেন্ট পরিচালক অধ্যাপক ড. জিউলিও ভারদিনি এতে স্বাক্ষর করেন।

সমঝোতা স্মারকের আওতায় দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ গবেষণা, জ্ঞান বিনিময়, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং যৌথ পাঠদান কার্যক্রম পরিচালিত হবে। পাশাপাশি কর্মশালা, ফিল্ড ট্রিপ, সামার স্কুল, স্বল্পমেয়াদি কোর্স ও আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের মাধ্যমে একাডেমিক সহযোগিতা জোরদারের পরিকল্পনা রয়েছে।

এছাড়া শিক্ষার্থী ও শিক্ষকদের প্রকল্পভিত্তিক শিক্ষার সুযোগ তৈরি এবং ক্রেডিট স্থানান্তর ও ডিগ্রি অর্জনের পথ সুগম করতে কাজ করবে দুই বিশ্ববিদ্যালয়। এর মধ্যে ১+১ ডিগ্রি কার্যক্রম চালুর সম্ভাবনাও রয়েছে।

এ চুক্তির মাধ্যমে শাবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষা ও গবেষণার সুযোগ বাড়বে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে শাবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম, অ্যাপ্লায়েড সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মস্তাবুর রহমান, লাইফ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক মিয়া, ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবদুল হামিদ, এগ্রিকালচার অ্যান্ড মিনারেল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মিজানুর রহমান, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

এছাড়াও বিভিন্ন হলের প্রভোস্ট, আর্কিটেকচার বিভাগের প্রধান স্থপতি ইফতেখার রহমান এবং রেজিস্ট্রার (ইনচার্জ) কালাম আহমদ চৌধুরীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সূত্র: কালবেলা