|
| |
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

শিবিরের অর্ধশতাধিক নেতাকর্মী যোগ দিলেন এনসিপিতে

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ৩০ অক্টোবর, ২০২৬, ০৮:২১ পিএম
৪৫৩ পঠিত
শিবিরের অর্ধশতাধিক নেতাকর্মী যোগ দিলেন এনসিপিতে
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
বগুড়ায় ইসলামী ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান মিলিয়ে অর্ধশতাধিক নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। তাদের মধ্যে বগুড়া শহর শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও জামায়াতের যুব বিভাগের ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি হাফেজ গোলাম কিবরিয়াও রয়েছেন। তার দাবি, মোট ৮০ জন নেতাকর্মী এনসিপিতে যোগ দিয়েছেন। শু...

বগুড়ায় ইসলামী ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান মিলিয়ে অর্ধশতাধিক নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। তাদের মধ্যে বগুড়া শহর শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও জামায়াতের যুব বিভাগের ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি হাফেজ গোলাম কিবরিয়াও রয়েছেন। তার দাবি, মোট ৮০ জন নেতাকর্মী এনসিপিতে যোগ দিয়েছেন।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে বগুড়া জেলা কার্যালয়ে নতুন যোগ দেওয়া নেতাকর্মীরা জাতীয় ছাত্রশক্তির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ও বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এএমজেড শাহরিয়ার জুহিনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

যোগদানকারীদের মধ্যে মো. আহসান হাবিব, আসিফ মাহমুদ, মো. শাওন ও মিনহাজুল আবেদিনসহ অর্ধশতাধিক নেতাকর্মী রয়েছেন। তাদের কেউ ছাত্রশিবিরের সাবেক দায়িত্বশীল, কেউ সদস্য, আবার কেউ বিভিন্ন সাংগঠনিক পদে দায়িত্ব পালন করেছেন।

হাফেজ গোলাম কিবরিয়া বলেন, তাদের সঙ্গে মোট ৮০ নেতাকর্মী এনসিপিতে যোগ দিয়েছেন। তবে দলীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন প্রায় ১০ জন। বাকিরা উপস্থিত না থাকলেও দলটিতে যুক্ত হয়েছেন বলে দাবি করেন তিনি।

কিবরিয়া বলেন, ‘আমি ব্যক্তিগত ইচ্ছায় এনসিপিতে যোগদান করেছি। আমার মনে হয়েছে, এই রাজনৈতিক ধারার সঙ্গে যুক্ত হয়ে আরও ভালো কিছু করা সম্ভব। এনসিপিকে এগিয়ে নিতে এবং সাধারণ মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে এগিয়ে নিতে কাজ করতে চাই।’

তিনি আরও বলেন, ‘আমি বগুড়া শহর শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ছিলাম এবং জামায়াতের সঙ্গেও যুক্ত ছিলাম। তবে এখন সম্পূর্ণ নিজের ইচ্ছায় এনসিপিতে যোগ দিয়েছি।’

অনুষ্ঠানে এএমজেড শাহরিয়ার জুহিন বলেন, ছাত্র-জনতার আশা-আকাঙ্ক্ষার প্রতীক জাতীয় নাগরিক পার্টি। বগুড়ার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দলটির প্রতি আস্থা রেখে যোগ দিচ্ছেন। নতুন নেতাকর্মীদের স্বাগত জানাতে পেরে তারা আনন্দিত।

জুহিন আরও বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে এনসিপি কাজ করছে। মানুষ গতানুগতিক রাজনীতির পরিবর্তে নতুন ধারার রাজনীতি প্রত্যাশা করছে, আর সেই প্রত্যাশা বাস্তবায়নে কাজ করছে দলটি।

নিজের সাংগঠনিক পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, আগামী নভেম্বরের মধ্যে নবাগত নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বগুড়া জেলার প্রতিটি ইউনিয়নে দলের কার্যক্রম পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে ওয়ার্ড পর্যায়েও সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করা হবে। 

সূত্র: নতুন আরএসএস সোর্স