|
| |
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

সৌদি-পাকিস্তানের সঙ্গে যৌথ প্রতিরক্ষা চুক্তি তুরস্কের সংসদে অনুমোদন

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৬ নভেম্বর, ২০২৬, ০৯:২৯ এএম
৩৯৫ পঠিত
সৌদি-পাকিস্তানের সঙ্গে যৌথ প্রতিরক্ষা চুক্তি তুরস্কের সংসদে অনুমোদন
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে স্বাক্ষরিত যৌথ প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করেছে তুরস্কের পার্লামেন্ট। চুক্তিতে সম্মিলিত প্রতিরক্ষার ধারা অন্তর্ভুক্ত রয়েছে। এর ফলে কোনো সদস্য দেশ আক্রান্ত হলে দেশটির সহায়তায় এগিয়ে আসার অঙ্গীকার করেছে অন্য সদস্যরা। বৃহস্পতিবার তুরস্কের পার্লামেন্টে চুক্তিটি চূড়ান্তভাবে অন...
সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে স্বাক্ষরিত যৌথ প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করেছে তুরস্কের পার্লামেন্ট। চুক্তিতে সম্মিলিত প্রতিরক্ষার ধারা অন্তর্ভুক্ত রয়েছে। এর ফলে কোনো সদস্য দেশ আক্রান্ত হলে দেশটির সহায়তায় এগিয়ে আসার অঙ্গীকার করেছে অন্য সদস্যরা। বৃহস্পতিবার তুরস্কের পার্লামেন্টে চুক্তিটি চূড়ান্তভাবে অনুমোদিত হয়। সৌদি আরব ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলার মুখে থাকার সময় এ অনুমোদন দিল আঙ্কারা। গত আগস্টে ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ স্বাক্ষর করে তুরস্ক। এরপর গত মাসে অনুমোদনের জন্য এটি পার্লামেন্টে পাঠানো হয়। বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার চুক্তি অনুমোদনের বিলের প্রথম অনুচ্ছেদ গ্রহণ করে তুরস্কের পার্লামেন্ট। পরে ডেপুটি স্পিকার জেলাল আদান অধিবেশন মুলতবি ঘোষণা করেন। বৃহস্পতিবার বিকেলে অধিবেশন পুনরায় শুরু হলে চুক্তির বাকি অনুচ্ছেদগুলো নিয়ে আলোচনা করেন আইনপ্রণেতারা। শেষ পর্যন্ত ২৭৯ ভোট পক্ষে এবং ১১৯ ভোট বিপক্ষে পড়লে চুক্তিটি অনুমোদিত হয়। পার্লামেন্টের মোট ৫৯২ সদস্যের মধ্যে ৩৯৮ জন ভোটে অংশ নেন। বার্তা সংস্থা রয়টার্সের দেখা তুর্কি পার্লামেন্টে জমা দেওয়া নথি অনুযায়ী, চুক্তিটিতে মোট ১৬টি অনুচ্ছেদ রয়েছে। এই চুক্তির মাধ্যমে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার কাঠামো আরও আনুষ্ঠানিক রূপ পেল। বিশেষ করে কোনো সদস্য দেশের ওপর হামলা হলে সম্মিলিতভাবে প্রতিক্রিয়া জানানোর বিষয়টি চুক্তির গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচিত হচ্ছে। সূত্র: আল জাজিরা

সূত্র: নতুন আরএসএস সোর্স