সুনামগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটে পুড়ল ১৫ বসতঘর
গণমাধ্যম ডেক্স
সুনামগঞ্জের দিরাই উপজেলায় পল্লী বিদ্যুতের লাইনে শর্টসার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫টি বসতবাড়ি পুড়ে গেছে। এতে ঘরের আসবাবপত্র, ধান-চাল, সার-কীটনাশক, বীজধান, নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ কৃষকদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত সবাই কৃষিজীবী।
সোমবার (২ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার সরমঙ্গল ইউনিয়নের জারালিয়া গ্রামে এ অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয়দের দাবি, পল্লী বিদ্যুতের মেইন পিলারে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
স্থানীয়রা জানায়, প্রথমে একটি বসতঘরে আগুন লাগে। পরে মুহূর্তের মধ্যে আগুন আশপাশের বাড়িঘরে ছড়িয়ে পড়ে। এতে গ্রামের ১৫ জন কৃষকের বসতবাড়ি ও ঘরে থাকা প্রয়োজনীয় মালপত্র পুড়ে যায়। আগুনে কৃষিকাজে ব্যবহারের জন্য সংরক্ষিত ধান-চাল, বীজধান, সার-কীটনাশক, আসবাবপত্র, নগদ টাকা ও স্বর্ণালঙ্কারও পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন চরম দুর্ভোগে পড়েছে।
অগ্নিকাণ্ডের ঘটনায় দিরাই পল্লী বিদ্যুৎ অফিসের কর্মীদের দায়িত্বে অবহেলার অভিযোগ তুলেছেন স্থানীয়রা। তাদের দাবি, বৈদ্যুতিক মেইন লাইন যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা হলে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো।
তবে এ অভিযোগের বিষয়ে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডের প্রায় আধা ঘণ্টা পর দিরাই উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই গ্রামবাসী সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল হক বলেন, পল্লী বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার সঞ্জিব সরকার। এ সময় তিনি জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের দ্রুত তালিকা তৈরি করে সরকারিভাবে পুনর্বাসন ও সার্বিক সহায়তার ব্যবস্থা করা হবে।
সূত্র: কালবেলা
জাতীয় বিভাগের আরও খবর
-
১
মান্নাতের বারান্দায় চিরচেনা ভঙ্গিতে শাহরুখ খান, ভক্তদের উচ্ছ্বাস
জাতীয় -
২
ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায় সহকর্মীদের
জাতীয় -
৩
মধ্যবর্তী নির্বাচনের আগমুহূর্তে ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা
জাতীয় -
৪
সাফে সেই ‘অভিশপ্ত’ ঘড়ির কাঁটা কি এবারও কাঁদাবে বাংলাদেশকে
জাতীয় -
৫
গাজীপুরে শ্রমিক আন্দোলনে পুলিশের গুলিতে হতাহতের খবর গুজব
জাতীয় -
৬
আজ শপথ নিচ্ছেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান
জাতীয় -
৭
গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মামলায় আসামি ৪ হাজার, গ্রেপ্তার ৩০
জাতীয় -
৮
হত্যাচেষ্টা মামলায় ফের গ্রেপ্তার বিএম মোজাম্মেল
জাতীয় -
৯
সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশনা
জাতীয় -
১০
২৮ বছর হেঁটে বিশ্বভ্রমণ শেষ করলেন ব্রিটিশ অভিযাত্রী
জাতীয় -
১১
রাজবীরকে কাঁদিয়ে সিক্রেট রুমে নন্দিনী
জাতীয় -
১২
হরমুজ ও কেশম দ্বীপে ৩ মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান
জাতীয় -
১৩
মেসি-রোনালদোকে নিয়ে ফিফপ্রোর বিশ্ব একাদশের সংক্ষিপ্ত তালিকা, স্পেনের কয়জন
জাতীয় -
১৪
গাজীপুরে আবারও মহাসড়ক অবরোধ, শ্রমিক বিক্ষোভে শিল্পাঞ্চলে বাড়তি নিরাপত্তা
জাতীয় -
১৫
ভালো কাজে ছড়ানো আলো
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১১
ডেমো নিউজ
সারাবাংলা -
১২
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১৩
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৪
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন