|
| |
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

রাজবীরকে কাঁদিয়ে সিক্রেট রুমে নন্দিনী

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৩ নভেম্বর, ২০২৬, ১০:০৯ এএম
১৬৮ পঠিত
রাজবীরকে কাঁদিয়ে সিক্রেট রুমে নন্দিনী
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
‘বিগ বস’ বাংলার ঘরে পা রাখার পর থেকেই সবার নজর কেড়েছেন রাজবীর। তার সঙ্গে নন্দিনীর প্রেমের সম্পর্ক জমিয়ে তুলেছে পুরো বাড়ি। তবে নন্দিনীর বিদায়বেলায় দেখা গেল আবেগঘন দৃশ্য। এ দিন রাজবীরের জ্যাকেট গায়ে জড়িয়ে নন্দিনীর ঠোঁটে ঠোঁট রাখার দৃশ্য মন কেড়েছে অনুরাগীদের। ‘রাজনন্দিনী’ জুটি ভেঙে যাওয়ায় অনেকের মন খার...

‘বিগ বস’ বাংলার ঘরে পা রাখার পর থেকেই সবার নজর কেড়েছেন রাজবীর। তার সঙ্গে নন্দিনীর প্রেমের সম্পর্ক জমিয়ে তুলেছে পুরো বাড়ি। তবে নন্দিনীর বিদায়বেলায় দেখা গেল আবেগঘন দৃশ্য। এ দিন রাজবীরের জ্যাকেট গায়ে জড়িয়ে নন্দিনীর ঠোঁটে ঠোঁট রাখার দৃশ্য মন কেড়েছে অনুরাগীদের। ‘রাজনন্দিনী’ জুটি ভেঙে যাওয়ায় অনেকের মন খারাপ হলেও এই বিদায়ী দৃশ্য সবার হৃদয় ছুঁয়ে গেছে। তবে রোববার ‘দাদার দরবার’ পর্বে ছিল একের পর এক চমক। বাড়ি থেকে বেরিয়ে ঠিক কোন গোপন ডেরায় ঠাঁই নিলেন নন্দিনী?

নন্দিনী বিদায় নেওয়ায় যখন কান্নায় ভেঙে পড়েন রাজবীর, তখন বড় চমক নিয়ে হাজির হন সঞ্চালক সৌরভ গাঙ্গুলী। দর্শকের ভোটে ঘরের বাইরে যাওয়ার নির্দেশ এলেও নন্দিনীকে জানানো হয়, তাকে এবার থাকতে হবে সিক্রেট রুমে। সৌরভ তাকে জানান, ঘর থেকে বেরিয়ে এলেও তার সঙ্গে দেখা করতে চান খোদ ‘বিগ বস’।

অভিনেত্রীর কাছে এই সুযোগ যেন হাতে চাঁদ পাওয়ার সমান। সিক্রেট রুমে প্রবেশ করার পরপরই নন্দিনীর হাতে আসে ‘বিগ বস’-এর লেখা একটি চিঠি। সেখানে দেয়ালজুড়ে রয়েছে একটি বড় ডিসপ্লে। সেই স্ক্রিনের সামনে বসেই ঘরের ভেতরের প্রতিযোগীদের সব কর্মকাণ্ড দেখতে পাবেন নন্দিনী। এছাড়া দেয়ালে লাগানো রয়েছে তিনটি ভিন্ন রঙের লাইট, যার প্রতিটির নির্দিষ্ট অর্থ রয়েছে।

সিক্রেট রুমে বসে শুধু প্রতিযোগীদের কাজের ওপর নজর রাখাই নয়, নন্দিনীকেও দেওয়া হবে নানা ধরনের কাজ। তবে ঘরের অন্য প্রতিযোগীদের কেউই তার এই গোপন ঘরে থাকার বিষয়টি জানেন না। সব মিলিয়ে, বিভিন্ন টাস্ক শেষ করে নন্দিনী কি খুব শীঘ্রই আবার মূল ঘরে ফিরে আসবেন? এই প্রশ্নই ঘুরছে অনেকের মনে। আর এই রহস্যের জট খুলতে অপেক্ষা করতে হবে আরও কিছু দিন।

সূত্র: এইসময়

সূত্র: কালবেলা