হুইপ অপুর বিরুদ্ধে বক্তব্যের প্রতিবাদ, টিপু-লিটনকে দল থেকে বহিষ্কারের দাবি
গণমাধ্যম ডেক্স
জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেওয়ার প্রতিবাদে শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশ থেকে শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাহাবুব মোর্শেদ টিপু মাদবর এবং শরীয়তপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন মুন্সিকে দল থেকে বহিষ্কারসহ বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকালে ডামুড্যা উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন- উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. শাহাদাৎ হোসেন।
সমাবেশে বক্তারা গত ২৮ সেপ্টেম্বর হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর বিরুদ্ধে দেওয়া মাহাবুব মোর্শেদ টিপু মাদবর ও নজরুল ইসলাম লিটন মুন্সির বক্তব্যের প্রতিবাদ জানান। একই সঙ্গে রাজনৈতিক অঙ্গনে শালীনতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও দায়িত্বশীল আচরণ বজায় রাখার আহ্বান জানান তারা।
সমাবেশে উজ্জ্বল সিকদার বলেন, ‘হুইপ মিয়া নুরুউদ্দিন আহাম্মেদ অপু সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত কৃষি বিশ্ববিদ্যালয় ডামুড্যূাতেই হবে। রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে। তবে কাউকে ব্যক্তিগতভাবে হেয়-প্রতিপন্ন করা কিংবা মানহানিকর বক্তব্য দেওয়া কোনোভাবেই কাম্য নয়। সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সুষ্ঠু তদন্ত করে সত্যতা পাওয়া গেলে সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত।’ কোনো অভিযোগ থাকলে তা তথ্য-প্রমাণের ভিত্তিতে উপস্থাপন করারও আহ্বান জানান তিনি।
সমাবেশে বক্তারা আরও বলেন- রাজনৈতিক মতবিরোধের কারণে ব্যক্তিগত আক্রমণ বা অসম্মানজনক বক্তব্য রাজনৈতিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে। এ ধরনের বক্তব্যের বিষয়ে দলীয়ভাবে পদক্ষেপ নেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
প্রতিবাদ সমাবেশ থেকে হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপুর বিরুদ্ধে দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়ে টিপু মাদবর ও লিটন মুন্সিকে দল থেকে বহিষ্কার এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি পুনর্ব্যক্ত করেন বিএনপি নেতাকর্মীরা।
এ সময় ডামুড্যা উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. শাহাদাৎ হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জিল্লু রহমান মধু মীর, উপজেলা আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা যুবদলের সভাপতি উজ্জ্বল সিকদার, রেজাউল করিম শ্যামল বেপারি, দাদন খান,হান্নান মাদবর, ডামুড্যা পৌরসভা আহবায়ক কমিটির সদস্য মো. আলমগীর মাদবর, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন মেহেদী, যুবদল নেতা তোফায়েল ইসলাম, উপজেলা বিএনপি সহ স্থানীয় বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সূত্র: কালবেলা
জাতীয় বিভাগের আরও খবর
-
১
অ্যাপ চালু করছে পেটল্যাব, ঘরে বসেই মিলবে প্রাণীর চিকিৎসা
জাতীয় -
২
এইচএসসির ফল জানতে এবার এসএমএস পাঠাতে হবে নতুন নম্বরে
জাতীয় -
৩
বিশ্ববাজারে ছয় মাসের মধ্যে সর্বোচ্চ জ্বালানি তেলের দাম
জাতীয় -
৪
প্রকাশ করা হল ব্যালন ডি’অরের পয়েন্ট, এমবাপের চেয়ে অল্প ব্যবধানেই এগিয়ে কেন
জাতীয় -
৫
হরমুজে ২৭ ভারতীয় নাবিকবাহী ট্যাংকারে মাইন হামলা
আন্তর্জাতিক -
৬
হ্যালোইনে ঘরে বসেই দেখতে পারেন এই ১০ হরর সিনেমা
জাতীয় -
৭
হরমুজের কাছে হামলার শিকার জাহাজে আগুন, ২৫ নাবিককে উদ্ধার করল ওমান
জাতীয় -
৮
এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার
জাতীয় -
৯
এমপি আজিজের দলীয় পদ থাকবে কিনা, সিদ্ধান্ত নেবে কেন্দ্র
সারাবাংলা -
১০
রোনালদোকে উপেক্ষা করে মেসির কাছে ছুটেছিলেন প্যাট্রিক স্টুয়ার্ট, কেন?
খেলাধুলা -
১১
পেনাল্টিতে গেলে আর্জেন্টিনাই ২০২৬ বিশ্বকাপ জিততো: মার্টিনেজ
খেলাধুলা -
১২
যুক্তরাষ্ট্র-জাপান-দক্ষিণ কোরিয়ার আর্কটিক সহযোগিতা চুক্তি সই
জাতীয় -
১৩
নাঈমের লড়াকু ফিফটি, ক্যারিবীয়দের ১৭০ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
জাতীয় -
১৪
একঝলক (৩১ অক্টোবর ২০২৬)
জাতীয় -
১৫
কাপ্তাই হ্রদের শান্ত জলে ক্লান্তি বিসর্জন
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৬
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১১
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১২
ডেমো নিউজ
সারাবাংলা -
১৩
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৪
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন