|
| |
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

হাইমচরের ৮নং দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যতিক্রমী ‘মা’ সমাবেশ

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৬ নভেম্বর, ২০২৬, ০৬:১৯ পিএম
২৪১ পঠিত
হাইমচরের ৮নং দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যতিক্রমী ‘মা’ সমাবেশ
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
চাঁদপুরের হাইমচর উপজেলার ৮নং দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক ও ম্যানেজিং কমিটির সমন্বয়ে অত্যন্ত সুন্দর, প্রাণবন্ত ও ফলপ্রসূ মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনায় মনোযোগী করা এবং অভিভাবকদের সঙ্গে শিক্ষকদের সমন্বয় আরও জোরদার করার লক্ষ্যে এ সম...

চাঁদপুরের হাইমচর উপজেলার ৮নং দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক ও ম্যানেজিং কমিটির সমন্বয়ে অত্যন্ত সুন্দর, প্রাণবন্ত ও ফলপ্রসূ মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনায় মনোযোগী করা এবং অভিভাবকদের সঙ্গে শিক্ষকদের সমন্বয় আরও জোরদার করার লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি ও হাইমচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সোলায়মান মিয়ার নিরলস প্রচেষ্টা, আন্তরিকতা ও দূরদর্শী উদ্যোগে বিদ্যালয়ের সার্বিক পরিবেশে ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করেছে। তার নেতৃত্বে শিক্ষকদের পাঠদান কার্যক্রম নিয়মিত মনিটরিং, শিক্ষার্থীদের পড়ালেখার অগ্রগতি পর্যবেক্ষণ এবং প্রয়োজনে শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নেওয়ার মতো ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

শুধু বিদ্যালয়ের শ্রেণিকক্ষেই নয়, শিক্ষার্থীরা বাড়িতে ঠিকমতো পড়াশোনা করছে কি না, তাদের পড়ালেখায় কোনো ঘাটতি রয়েছে কি না, সেসব বিষয়েও গুরুত্ব দিচ্ছেন সভাপতি সোলায়মান মিয়া। তার এমন উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশে নতুন গতি সঞ্চার হয়েছে এবং শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ছে।

অভিভাবকদের মতে, একজন দায়িত্বশীল ও শিক্ষানুরাগী সভাপতি পেয়ে বিদ্যালয়টি নতুনভাবে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে। এ ধারাবাহিকতা বজায় থাকলে ভবিষ্যতে বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সোলায়মান মিয়া, হাইমচর উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মিজানুর রহমান ভূঁইয়া, রায়ের বাজারে বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ আবু তাহের, মাওলানা মহসিন ভূঁইয়া, হাফেজ আহমেদ ভূঁইয়া, ড. সমীর বিদ্যালয়ের শিক্ষক এবং অভিভাবকেরা।

সূত্র: নতুন আরএসএস সোর্স