|
| |
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে তছনছ রেকর্ডবুক

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৭ নভেম্বর, ২০২৬, ০৬:৪২ পিএম
৩৯৮ পঠিত
হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে তছনছ রেকর্ডবুক
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
হৃদয়জুড়ানো ব্যাটিং তাওহীদ হৃদয়ের। চাপের মুখে খাদের কিনারাতে থাকা এক দলকে টেনে তুলে প্রত্যাবর্তনের সুন্দরতম গল্পটা লিখেছেন হৃদয়। সিলেট টেস্টে ব্যাট হাতে হৃদয়ের এমন অনবদ্য প্রত্যাবর্তন দেশের ক্রিকেটের ইতিহাসেরই অন্যতম সেরা ইনিংস হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে।    ২২ রানে ২ উইকেট পতনের পর হৃদয় ক্রিজে যান...

হৃদয়জুড়ানো ব্যাটিং তাওহীদ হৃদয়ের। চাপের মুখে খাদের কিনারাতে থাকা এক দলকে টেনে তুলে প্রত্যাবর্তনের সুন্দরতম গল্পটা লিখেছেন হৃদয়। সিলেট টেস্টে ব্যাট হাতে হৃদয়ের এমন অনবদ্য প্রত্যাবর্তন দেশের ক্রিকেটের ইতিহাসেরই অন্যতম সেরা ইনিংস হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে।   

২২ রানে ২ উইকেট পতনের পর হৃদয় ক্রিজে যান। এরপর যে উইলোবাজি শুরু হয়েছে তাতেই কাবু হয়েছে উইন্ডিজ শিবির। আগের দিন ২৯ রানে টিকে থাকা হৃদয় তৃতীয় দিন লাঞ্চের আগে ছুঁয়েছেন সেঞ্চুরি। চা বিরতি থেকে ফিরেই ছুঁয়ে ফেলেন ডাবল সেঞ্চুরি। এই সেঞ্চুরিতেই বেশ কিছু রেকর্ড গড়েছেন হৃদয়। এক নজরে চোখ বুলিয়ে নিন সেসব কীর্তি। 

*২৪২*

টেস্টে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ ইনিংসের রেকর্ড গড়লেন তাওহীদ হৃদয়। এতদিন ২১৯ রান নিয়ে শীর্ষে ছিলেন মুশফিকুর রহিম, জিম্বাবুয়ের বিপক্ষে এই ইনিংস খেলেছিলেন তিনি।
ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিকেই ডাবল সেঞ্চুরি বানানো প্রথম ব্যাটার হৃদয়। এর আগে সর্বোচ্চ ১৮১ পর্যন্ত গিয়েছিলেন মুমিনুল হক, নিউজিল্যান্ডের বিপক্ষে।

*১১

টেস্টে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড গড়লেন তাওহীদ হৃদয়। এর আগে ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে ৭ ছক্কা হাঁকিয়ে শীর্ষে ছিলেন তামিম ইকবাল। হৃদয় মেরেছেন ১১ ছক্কা। বিশ্বরেকর্ডের জন্য দরকার ছিল ১৩ ছক্কা। ১২ ছক্কা হাঁকিয়ে যৌথভাবে শীর্ষস্থানে আছেন ওয়াসিম আকরাম এবং যশস্বী জয়সওয়াল। 

*৬২.৬৯%

টেস্টে এক ইনিংসে একজন ব্যাটারের রানের সর্বোচ্চ হারের রেকর্ড এটি। প্রথম ইনিংসে বাংলাদেশের করা রানের মধ্যে % এসেছে হৃদয়ের ব্যাট থেকে। আগের রেকর্ডে বাংলাদেশের তোলা ৪৩ রানের মধ্যে ৫৮.১৩% এসেছিল লিটন দাসের ব্যাট থেকে। হৃদয় করেছেন ৬২.৬৯%। 
 

*২৪২*

প্রথম ডাবল সেঞ্চুরিতে এত বেশি রান করতে পারেননি আর কোনো বাংলাদেশি। আগের সর্বোচ্চ ২১৭ রান পর্যন্ত গিয়েছিলেন সাকিব আল হাসান, নিউজিল্যান্ডের বিপক্ষে ২০১৭ সালে।

*২১৩*

বাংলাদেশিদের মধ্যে টেস্টে এক দিনে সবচেয়ে বেশি রান করার রেকর্ড এখন হৃদয়ের। এক দিনে ২১৩ রান করলেন তিনি এর আগে ২১২ রান করা সাকিব আল হাসানের দখলে ছিল এই রেকর্ড। 

*২৪২*

বাংলাদেশের মাটিতে সর্বোচ্চ টেস্ট ইনিংসের রেকর্ডে চতুর্থ স্থানে রয়েছে হৃদয়ের ২৪২*, শীর্ষে আছে কুমার সাঙ্গাকারার ৩১৯ রান।

সূত্র: কালবেলা