|
| |
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তেলবাহী জাহাজে আগুন

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০২ নভেম্বর, ২০২৬, ০৯:৩৮ পিএম
১৫২ পঠিত
হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তেলবাহী জাহাজে আগুন
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
হরমুজ প্রণালির পূর্ব প্রবেশপথের কাছে মাইনের আঘাতে আরও একটি তেলবাহী জাহাজে আগুন ধরেছে বলে দাবি করেছে ইরানের নৌবাহিনী। সোমবার (০২ নভেম্বর) ইরানের প্রভাবশালী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) ঘনিষ্ঠ সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে নৌবাহিনীর বরাত দিয়...

হরমুজ প্রণালির পূর্ব প্রবেশপথের কাছে মাইনের আঘাতে আরও একটি তেলবাহী জাহাজে আগুন ধরেছে বলে দাবি করেছে ইরানের নৌবাহিনী। সোমবার (০২ নভেম্বর) ইরানের প্রভাবশালী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) ঘনিষ্ঠ সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে নৌবাহিনীর বরাত দিয়ে বলা হয়েছে, জাহাজটি হরমুজ প্রণালির মধ্য দিয়ে চলাচলের জন্য এমন একটি নৌপথ ব্যবহারের চেষ্টা করছিল, যেটিকে ইরান অননুমোদিত ও অনিরাপদ বলে মনে করে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বারবার দাবি করে আসছে, ওই নৌপথ অবাধ ও উন্মুক্ত।

ফার্সের প্রতিবেদনে বলা হয়, তেলবাহী জাহাজটি তার নেভিগেশন ব্যবস্থা বন্ধ করে রেখেছিল। এ অঞ্চলে নিজেদের চলাচলের গতিপথ আড়াল করতে বাণিজ্যিক জাহাজগুলোর মধ্যে এমনটা করার প্রচলন রয়েছে।

তেহরানের অনুমতি ছাড়া হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করে ইরানের নিয়ম লঙ্ঘন করা জাহাজগুলোর পরিণতি থেকে অন্য জাহাজমালিকদের শিক্ষা নেওয়া উচিত বলে নৌবাহিনীর বরাত দিয়ে জানিয়েছে ফার্স।

এর আগে শুক্রবার যুক্তরাষ্ট্র বারবার হরমুজ প্রণালির দক্ষিণের নৌপথগুলো চলাচলের জন্য উন্মুক্ত ও নিরাপদ বলে আশ্বস্ত করলেও যুক্তরাজ্যের নৌবাহিনীর মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টার জানায়, শুধু অক্টোবর মাসেই ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজে ৩০টি হামলার ঘটনা ঘটেছে। এক মাসে এত হামলার ঘটনা আগে কখনো ঘটেনি বলে জানায় সংস্থাটি।

এর আগে সোমবার ইরান সরকার দাবি করে, গত নয় দিনে হরমুজ প্রণালির ভেতরে বা আশপাশে ১১টি জাহাজে আগুন ধরেছে।

সূত্র :  সিবিএস নিউজ

সূত্র: কালবেলা