|
| |
রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

হাসন রাজা-শাহ আবদুল করিমের গানে সুনামগঞ্জে প্রথম আলোর জন্মদিন

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৬, ০৯:১৫ এএম
৩১১ পঠিত
হাসন রাজা-শাহ আবদুল করিমের গানে সুনামগঞ্জে প্রথম আলোর জন্মদিন
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
হাসন রাজা ও বাউলসম্রাট শাহ আবদুল করিমের গান পরিবেশন করেন বিশিষ্ট সংগীতশিল্পী সোহেল রানা ও রিতা আচার্য। নৃত্য পরিবেশন করে নূরফিজা হক ও দেবলীনা তালুকদার, কবিতা আবৃত্তি করেন বন্ধুসভার বন্ধু সাফওয়ান হাসান, জুবিন তালুকদার ও বাতিঘর সাংস্কৃতিক কেন্দ্রের ছোট্ট বন্ধুরা।

কথা, কবিতা, নাচ ও গানে গতকাল শনিবার সন্ধ্যায় সুনামগঞ্জে উদ্‌যাপন করা হলো প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। এতে অংশ নেন প্রথম আলোর সুহৃদ-শুভানুধ্যায়ীরা। শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সুনামগঞ্জ বন্ধুসভা এই আয়োজন করে।

সুনামগঞ্জ বন্ধুসভার সাধারণ সম্পাদক তাজকিরা হকের সঞ্চালনায় সাংস্কৃতিক আয়োজনের ফাঁকে ফাঁকে শুভেচ্ছা বক্তব্য দেন শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সহসভাপতি লেখক সুখেন্দু সেন, কবি ও লেখক কুমার সৌরভ, কবি মুরশেদ আলম, সাংবাদিক পঙ্কজ কান্তি দে, সুনামগঞ্জের শাহজালাল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল কবির, ব্যাংক কর্মকর্তা আশরাফ হোসেন লিটন, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক খলিল রহমান, সুনামগঞ্জ বন্ধুসভার সভাপতি সৌরভ সরকার এবং মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক শাহজাহান আলম সিদ্দিকী।

সুনামগঞ্জে প্রথম আলোর জন্মদিনে সাংস্কৃতিক পরিবেশনা।

হাসন রাজা ও বাউলসম্রাট শাহ আবদুল করিমের গান পরিবেশন করেন বিশিষ্ট সংগীতশিল্পী সোহেল রানা ও রিতা আচার্য। নৃত্য পরিবেশন করে নূরফিজা হক ও দেবলীনা তালুকদার, কবিতা আবৃত্তি করেন বন্ধুসভার বন্ধু সাফওয়ান হাসান, জুবিন তালুকদার ও বাতিঘর সাংস্কৃতিক কেন্দ্রের ছোট্ট বন্ধুরা।

আলোচনায় বক্তারা বলেন, প্রথম আলো তার নীতি থেকে সরেনি। সব সময় সত্য বলেছে, বলছে; যে কারণে সব সরকারের সময়ে ক্ষমতাসীনদের রোষানলে পড়েছে। তাদের অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে।

লেখক সুখেন্দু সেন বলেন, মানুষ প্রথম আলোর প্রতি আস্থা ও বিশ্বাস রাখে। তাই লাখো পাঠক তাদের সঙ্গে আছে। প্রথম আলো সত্যের পক্ষে কথা বলবে, ভয়ভীতি উপেক্ষা করে সত্য প্রকাশে অটল থাকবে—এটা সবাই প্রত্যাশা করে।

সুনামগঞ্জে প্রথম আলোর জন্মদিনে সাংস্কৃতিক পরিবেশনা।

সূত্র: প্রথম আলো