মানবিক সহায়তা নিয়ে অসহায়দের পাশে দাঁড়াচ্ছে রাজশাহী জেলা প্রশাসন
অনলাইন ডেস্ক
কারও প্রয়োজন ওষুধ কেনার টাকা, কারও পড়াশোনা চালিয়ে যাওয়ার খরচ। কেউ খাবারের অভাবে দিন কাটাচ্ছেন, আবার কেউ বয়সের ভারে অসহায় হয়ে পড়েছেন। এমন নানা সংকট নিয়ে প্রতিদিনই মানুষ ছুটে আসছেন রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে।
তাদের কথা শুনছেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। সরকারি নিয়ম ও সামর্থ্যের মধ্যে থেকে অসহায় মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে আর্থিক ও খাদ্যসহায়তা।
প্রতি বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে মানবিক সহায়তাপ্রত্যাশীদের সঙ্গে কথা বলেন জেলা প্রশাসক। অসুস্থ রোগী, অসচ্ছল শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ আসেন সহযোগিতার আশায়। আবেদনকারীদের প্রয়োজন বিবেচনা করে সহায়তার ব্যবস্থা করছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম জানান, আর্থিক সংকটে থাকা অনেক মানুষ চিকিৎসা শিক্ষা ও খাদ্যসহায়তার জন্য তার কাছে আসেন। তাদের মধ্যে কাউকে ওষুধ কেনার জন্য ২ হাজার, কাউকে ৫ হাজার টাকা দেওয়া হয়। অসচ্ছল পরিবারের জন্য চালসহ খাদ্যসহায়তার ব্যবস্থাও রয়েছে।
তিনি বলেন, ক্যানসার কিডনিসহ জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার জন্য জেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে সরকারি নিয়মে সহায়তা পাওয়ার সুযোগ রয়েছে। অর্থাভাবে কোনো শিক্ষার্থী যাতে পরীক্ষায় অংশ নেওয়া কিংবা ভর্তি পরীক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হন; সে বিষয়েও সহযোগিতার চেষ্টা করা হয়।
জেলা প্রশাসকের সহায়তা পাওয়া ৭০ বছর বয়সী আমিনা খাতুন বলেন, ‘আমার কোনো সন্তানাদি নেই। স্যার আমাকে দুই হাজার টাকা দিয়েছেন।’
সহায়তা পেয়ে আবেগাপ্লুত আব্দুল আলিম বলেন, ‘আমার পায়ের অবস্থা দেখে চিকিৎসার জন্য টাকা দিয়েছেন, কিছু চালও দিয়েছেন। আমার স্ত্রী দুই বছর আগে মারা গেছেন। ছেলে থাকলেও আমার দেখাশোনা করার কেউ নেই। অসহায় অবস্থায় রাস্তায় পড়ে থাকি। ওষুধ কেনার টাকাও জোগাড় করতে পারি না।’
রাজশাহীতে দায়িত্ব পালনের প্রায় সাড়ে ছয় মাসের অভিজ্ঞতা তুলে ধরে জেলা প্রশাসক বলেন, তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। জেলা প্রশাসক গোল্ডকাপে ব্যাপক সাড়া পাওয়ার পর আগামী মাসে টি-টোয়েন্টি ক্রিকেট আয়োজনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি জেলার বিভিন্ন উপজেলায় গ্রামীণ খেলাধুলা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
সূত্র: কালবেলা
জাতীয় বিভাগের আরও খবর
-
১
মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর
জাতীয় -
২
‘এই চোরের কারণে আজ লাশ পিকআপে নিয়ে যাচ্ছি’
জাতীয় -
৩
ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে আজও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস
জাতীয় -
৪
ইসরায়েলের নির্বাচনে আরব দলগুলোর রাজনৈতিক প্রভাব বাড়ছে
জাতীয় -
৫
এমপি আব্দুল আজিজের ‘অশ্লীল ভিডিও’ ভাইরাল, ষড়যন্ত্রের অভিযোগ
জাতীয় -
৬
চুয়েটে ৩৫ দিন পর শুরু পাঠদান, তবে কাটেনি অনিশ্চয়তা
জাতীয় -
৭
মানবিক সহায়তা নিয়ে অসহায়দের পাশে দাঁড়াচ্ছে রাজশাহী জেলা প্রশাসন
জাতীয় -
৮
নিজের ফ্ল্যাটে হেনস্তার শিকার উরফি জাভেদ
জাতীয় -
৯
‘রাবণ পুরোপুরি খারাপ নন’, সাই পল্লবীর মন্তব্যে বিতর্ক
বিনোদন -
১০
অমিতাভকে ঘুষি, ছয় বছর কাজ পাননি পুনীত!
বিনোদন -
১১
একতরফা পানি প্রত্যাহারের কারণে পদ্মা নদীতে প্রবাহ ব্যাহত হচ্ছে: রুহুল কবির রিজভী
জাতীয় -
১২
বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী জাপান
জাতীয় -
১৩
পাঠাও কুরিয়ারে চালু হলো ডিজিটাল পেমেন্ট, নগদ টাকার ঝামেলা শেষ
জাতীয় -
১৪
ভক্তদের মন খারাপের খবর দিলেন শাহরুখ
বিনোদন -
১৫
ইরানি নির্মাতা জাফর পানাহির পাঁচ বছরের কারাদণ্ড, জব্দ ব্যাংক হিসাব
বিনোদন
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১১
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১২
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য -
১৩
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৪
ডেমো নিউজ
সারাবাংলা -
১৫
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন