মাদ্রাসা শিক্ষার্থীদের অবরোধ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট
গণমাধ্যম ডেক্স
গাজীপুরে মাদ্রাসার সামনে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে শুরু হওয়া এ অবরোধ প্রতিবেদন লেখা পর্যন্ত চলছিল। দাবি পূরণ না হওয়া পর্যন্ত সড়ক অবরোধ প্রত্যাহার করবেন না বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
সম্প্রতি মাদ্রাসার পাশের সিএনজি পাম্পের সামনে সড়ক পারাপারের সময় মাইক্রোবাসের ধাক্কায় আলিম প্রথম বর্ষের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল জাবির গুরুতর আহত হন। মাদ্রাসা ছুটির পর সড়ক পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনার পর শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। দীর্ঘদিন ধরে ওই এলাকায় ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে আসছেন তারা। কিন্তু দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ না নেওয়ায় শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধে নামেন বলে জানা গেছে।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, মাদরাসার সামনে সড়ক পারাপার করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকিতে পড়তে হয় শিক্ষার্থীদের। নিরাপদে রাস্তা পারাপারের ব্যবস্থা না থাকায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণ করতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা অবরোধ চালিয়ে যাবেন।
এদিকে শিক্ষার্থীদের অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। কয়েক ঘণ্টা ধরে সড়ক অবরোধ চলায় মহাসড়কের বিভিন্ন অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে কর্মজীবী মানুষ, যাত্রী ও পরিবহনচালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে পুলিশ।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুল আলম এবং টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন জানান, তারা শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে অবরোধ প্রত্যাহার করানোর চেষ্টা করছেন।
শিক্ষার্থীদের দাবি, দুর্ঘটনা এড়াতে এবং নিরাপদ সড়ক পারাপার নিশ্চিত করতে দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণের কার্যকর উদ্যোগ নিতে হবে। অন্যথায় অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
ইতিহাসের এই দিনে যা ঘটেছিল
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
শিক্ষার্থীদের মানবিক ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে: ডেপুটি স্পিকার
জাতীয় -
২
টাকা দিয়ে ভোট কিনে মেসিকে হারিয়েছেন রোনালদো!
জাতীয় -
৩
ইতিহাসের এই দিনে যা ঘটেছিল
জাতীয় -
৪
ব্যালন ডি’অরে মেসি পঞ্চম, বিস্ফোরক মন্তব্য সাবেক ফুটবলারের
জাতীয় -
৫
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সব কেন্দ্রই ‘ঝুঁকিপূর্ণ’
জাতীয় -
৬
নিষেধাজ্ঞা শেষ হচ্ছে মধ্যরাতে, মাছ ধরতে প্রস্তুত হাতিয়ার জেলেরা
জাতীয় -
৭
ভোটকেন্দ্রে যেতে বাধা, আগাম সিলের অভিযোগ জামায়াতের
জাতীয় -
৮
হ্যান্ডবলে এবার পর্তুগিজ কোচ, নতুন দিগন্তের স্বপ্নে বাংলাদেশ
জাতীয় -
৯
‘টয়োপ ২০২৬’ সম্মাননা পেলেন মোহাম্মদ মহাসিন
জাতীয় -
১০
৩৩ কর্মকর্তার বহিষ্কার নিশ্চিত করলো চীনের কমিউনিস্ট পার্টি
আন্তর্জাতিক -
১১
ব্যাটারিচালিত রিকশা চলাচলে ফি নির্ধারণ
জাতীয় -
১২
ইসরায়েলি প্রেসিডেন্ট কি সত্যিই আরব দলগুলোর পাশে দাঁড়ালেন
জাতীয় -
১৩
ইউটিউব চ্যানেল ব্যবস্থাপনায় মিডিয়াস্টার এমসিএনের সঙ্গে দোয়েল ওটিটির চুক্তি
জাতীয় -
১৪
‘মা হয়েছি বলে যদি কাজের সুযোগ হারাতে হয়, সেটা খুব খারাপ লাগবে’
জাতীয় -
১৫
শনিবার ব্যাংক ও শেয়ারবাজার খোলা
অর্থনীতি
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৬
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১১
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১২
ডেমো নিউজ
সারাবাংলা -
১৩
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১৪
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৫
মরুভূমিকে উর্বর ভূমিতে পরিণত করার নতুন অনুজীব আবিষ্কার
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন