|
| |
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

ইউক্রেনের রেলস্টেশনে রুশ ড্রোন হামলা, নিহত ১৩

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ২৯ অক্টোবর, ২০২৬, ০৭:৪৭ পিএম
৩৬৭ পঠিত
ইউক্রেনের রেলস্টেশনে রুশ ড্রোন হামলা, নিহত ১৩
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
ইউক্রেনের দিনিপ্রো শহরের রেলস্টেশনে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন, যাদের মধ্যে ১১ বছর বয়সী এক শিশুও রয়েছে। ইউক্রেনের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। আঞ্চলিক প্রশাসনপ্রধান ওলেক্সান্দর হানঝার বরাত দিয়ে জানা যায়, দিনিপ্রো রেলস্টেশনের যাত্রীতে...
ইউক্রেনের দিনিপ্রো শহরের রেলস্টেশনে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন, যাদের মধ্যে ১১ বছর বয়সী এক শিশুও রয়েছে। ইউক্রেনের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। আঞ্চলিক প্রশাসনপ্রধান ওলেক্সান্দর হানঝার বরাত দিয়ে জানা যায়, দিনিপ্রো রেলস্টেশনের যাত্রীতে পূর্ণ একটি প্ল্যাটফর্মে জেটচালিত ড্রোনটি আঘাত হানে। ইউক্রেনের রেলওয়ে পরিচালনাকারী প্রতিষ্ঠান জানায়, হামলার সময় প্ল্যাটফর্মের এক পাশে জাপোরিঝঝিয়াগামী একটি ট্রেন দাঁড়িয়ে ছিল। ইউক্রেনের রেলওয়ে প্রধান ওলেক্সান্দর পার্তসভস্কি জানান, বৃহস্পতিবারের (২৯ অক্টোবর) হামলার আগে দিনিপ্রোতে উচ্চমাত্রার হুমকি সতর্কতা জারি করা হয়েছিল। তবে সতর্কতা সত্ত্বেও প্ল্যাটফর্মে বিপুলসংখ্যক মানুষ অবস্থান করছিলেন। দিনিপ্রোর মেয়র বোরিস ফিলাতভ ঘটনাটিকে একটি মর্মান্তিক দুর্ঘটনা হিসেবে উল্লেখ করে বলেন, একটি বেসামরিক বৈদ্যুতিক ট্রেনে ড্রোনটি আঘাত হেনেছে। এদিকে, ইউক্রেনের উত্তরাঞ্চলীয় চেরনিহিভ শহরের কেন্দ্রেও রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ১৫ বছর বয়সী দুই কিশোরী নিহত হয়েছে। আঞ্চলিক প্রশাসনপ্রধান ভিয়াচেস্লাভ চাউস জানান, ওই হামলায় আরও অন্তত ১১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে শিশুও রয়েছে। ইউক্রেনের বিস্তৃত রেল নেটওয়ার্কে রাশিয়া বারবার হামলা চালিয়েছে। তবে বেসামরিক নাগরিকদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করার অভিযোগ মস্কো অস্বীকার করে আসছে। সূত্র: বিবিসি

সূত্র: নতুন আরএসএস সোর্স