মাছ-মাংস-ডিমের বাজারে অনিয়ম তদন্তের সুপারিশ
গণমাধ্যম ডেক্স
মাছ, মাংস, দুধ ও ডিমের বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি, মধ্যস্বত্বভোগীদের অতিরিক্ত মুনাফা, কৃত্রিম সংকট এবং সরবরাহ ব্যবস্থায় অনিয়মের অভিযোগ তদন্তের সুপারিশ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
এসব অভিযোগ যাচাইয়ে বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় করে বাজারভিত্তিক তদন্ত ও তদারকি কার্যক্রম পরিচালনার সুপারিশ করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এসব সুপারিশ করা হয়। কমিটির সভাপতি খায়রুল কবির খোকনের সভাপতিত্বে বৈঠকে মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উৎপাদন বৃদ্ধি, ন্যায্যমূল্যে পণ্য সরবরাহ এবং ভোক্তা অধিকার প্রতিষ্ঠাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে সামুদ্রিক মৎস্য অনুসন্ধান, মাছ আহরণ এবং আন্তর্জাতিক বাজারে রপ্তানি সম্প্রসারণের লক্ষ্যে একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন করে কমিটির কাছে উপস্থাপনের সুপারিশ করা হয়।
এছাড়া জলাশয়ে অভয়াশ্রম প্রতিষ্ঠা, উপজেলা ও জেলা পর্যায়ে খামারিদের সহায়তা, বাজার তদারকি এবং মাছ ও প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধির কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
বৈঠকের শুরুতে কমিটির প্রথম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয়। পরে প্রথম বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি বিস্তারিতভাবে উপস্থাপন করে মন্ত্রণালয়।
ইতিহাসের এই দিনে যা ঘটেছিল
কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের আওতাধীন অধিদপ্তর ও সংস্থাগুলোর চলমান নিয়োগ কার্যক্রমের অগ্রগতি পরবর্তী বৈঠকে উপস্থাপনের নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ সম্পন্ন করা এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত করার বিষয়ে বিশেষ নির্দেশনা দেওয়া হয়।
বৈঠকে কমিটির সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, শেখ মো. রেজাউল ইসলাম, অধ্যাপক নজরুল ইসলাম, এম এ হান্নান, আলী আজম মো. আবু বকর ও মো. আমির হামজা উপস্থিত ছিলেন।সভাপতির বিশেষ আমন্ত্রণে মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদও বৈঠকে অংশ নেন।
এ ছাড়া মন্ত্রণালয়ের সচিব, অধীন দপ্তর ও সংস্থার প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
শিক্ষার্থীদের মানবিক ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে: ডেপুটি স্পিকার
জাতীয় -
২
টাকা দিয়ে ভোট কিনে মেসিকে হারিয়েছেন রোনালদো!
জাতীয় -
৩
ইতিহাসের এই দিনে যা ঘটেছিল
জাতীয় -
৪
ব্যালন ডি’অরে মেসি পঞ্চম, বিস্ফোরক মন্তব্য সাবেক ফুটবলারের
জাতীয় -
৫
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সব কেন্দ্রই ‘ঝুঁকিপূর্ণ’
জাতীয় -
৬
নিষেধাজ্ঞা শেষ হচ্ছে মধ্যরাতে, মাছ ধরতে প্রস্তুত হাতিয়ার জেলেরা
জাতীয় -
৭
ভোটকেন্দ্রে যেতে বাধা, আগাম সিলের অভিযোগ জামায়াতের
জাতীয় -
৮
হ্যান্ডবলে এবার পর্তুগিজ কোচ, নতুন দিগন্তের স্বপ্নে বাংলাদেশ
জাতীয় -
৯
‘টয়োপ ২০২৬’ সম্মাননা পেলেন মোহাম্মদ মহাসিন
জাতীয় -
১০
৩৩ কর্মকর্তার বহিষ্কার নিশ্চিত করলো চীনের কমিউনিস্ট পার্টি
আন্তর্জাতিক -
১১
ব্যাটারিচালিত রিকশা চলাচলে ফি নির্ধারণ
জাতীয় -
১২
ইসরায়েলি প্রেসিডেন্ট কি সত্যিই আরব দলগুলোর পাশে দাঁড়ালেন
জাতীয় -
১৩
ইউটিউব চ্যানেল ব্যবস্থাপনায় মিডিয়াস্টার এমসিএনের সঙ্গে দোয়েল ওটিটির চুক্তি
জাতীয় -
১৪
‘মা হয়েছি বলে যদি কাজের সুযোগ হারাতে হয়, সেটা খুব খারাপ লাগবে’
জাতীয় -
১৫
শনিবার ব্যাংক ও শেয়ারবাজার খোলা
অর্থনীতি
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৬
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১১
ডেমো নিউজ
সারাবাংলা -
১২
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১৩
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৪
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৫
মরুভূমিকে উর্বর ভূমিতে পরিণত করার নতুন অনুজীব আবিষ্কার
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন