|
| |
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

কালিমা তইয়্যেবা রক্ষা করাই খতমে নবুওয়তের কাজ

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ২৯ অক্টোবর, ২০২৬, ০২:৩৮ এএম
৩৮৪ পঠিত
কালিমা তইয়্যেবা রক্ষা করাই খতমে নবুওয়তের কাজ
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
মুসলিম উম্মাহর ঈমান-আকিদা এবং কালিমা তইয়্যেবার রক্ষা করাকে খতমে নবুওয়ত আন্দোলনের মূল কাজ হিসেবে উল্লেখ করেছেন আন্তর্জাতিক মজলিসে তাহাফ্ফুজে খতমে নবুওয়তের নেতারা। তারা বলেছেন, উম্মাহর ঐক্য ও ইমান-আকিদা সুরক্ষায় খতমে নবুওয়ত আন্দোলন সময়ের গুরুত্বপূর্ণ দাবি। এ বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে থানা ও ওয়া...

মুসলিম উম্মাহর ঈমান-আকিদা এবং কালিমা তইয়্যেবার রক্ষা করাকে খতমে নবুওয়ত আন্দোলনের মূল কাজ হিসেবে উল্লেখ করেছেন আন্তর্জাতিক মজলিসে তাহাফ্ফুজে খতমে নবুওয়তের নেতারা।

তারা বলেছেন, উম্মাহর ঐক্য ও ইমান-আকিদা সুরক্ষায় খতমে নবুওয়ত আন্দোলন সময়ের গুরুত্বপূর্ণ দাবি। এ বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে থানা ও ওয়ার্ড পর্যায়ে কার্যক্রম আরও জোরদার করতে হবে।

বুধবার (২৮ অক্টোবর) রাত ৯টায় রাজধানীর পল্লবীতে ফিকরুল মিল্লাত মাদ্রাসায় আন্তর্জাতিক মজলিসে তাহাফ্ফুজে খতমে নবুওয়ত পল্লবী থানার উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।

মাওলানা শফিউদ্দিনের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন মিরপুর-পল্লবী থানার সাধারণ সম্পাদক মাওলানা শামীম কবির। এতে প্রধান অতিথি ও বিশেষ বক্তারা খতমে নবুওয়ত আন্দোলনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

সভাপতির বক্তব্যে মাওলানা শফিউদ্দিন বলেন, ‘কালিমা তইয়্যেবা ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম’ রক্ষা করাই হলো মূলত খতমে নবুওয়তের কাজ। এটি কেবল একটি আকিদাগত বিষয় নয় বরং মুসলিম উম্মাহর ঈমানের মূল ভিত্তি। 

তিনি বলেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শেষ নবী; তার পরে নবুওয়তের সিলসিলা সম্পূর্ণ কিয়ামত পর্যন্ত বন্ধ। এই অবিসংবাদিত বিশ্বাসের ওপর আঘাত হানার যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশের তৌহিদী জনতাকে সর্বদাই সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে। খতমে নবুওয়তের আলো ঘরে ঘরে পৌঁছে দেওয়ার মাধ্যমেই কেবল আমাদের তরুণ প্রজন্মকে ভ্রান্ত আকিদা থেকে রক্ষা করা সম্ভব।

সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং ইমানের হেফাজত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সভায় বক্তব্য দেন- মিরপুর জোনের সাধারণ সম্পাদক মাওলানা মুফতি নজীরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুফতি হিফজুর রহমান, মুফতি রফিকুল ইসলাম, হাফেজ ইলিয়াস, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা বরকতুল্লাহ, মাওলানা নুরুল করিম ইউনুসি, মুফতি রেজাউল করিম, মাওলানা মহসিন উদ্দিন, মুফতি ইয়াকুব বিন ইদ্রিস কাসেমী, মুফতি মুজাম্মিল হক, মাওলানা শিবলী নোমান, মাওলানা মুফতি আহসান হাবীব, মাওলানা ইব্রাহিম আল আজহারী, অধ্যাপক মোস্তাফিজুর রহমান, মুফতি আব্দুর রহমান তায়েফী, মাওলানা আকরাম হোসাইন, মাওলানা মুহাম্মদ মোস্তফা কামাল, মাওলানা মাকছুদুর রহমান ও মুফতি মুহাম্মদ আমানুল্লাহসহ বিশিষ্ট আলেমরা।

সূত্র: নতুন আরএসএস সোর্স