|
| |
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

তাইজ অবরুদ্ধ করার অভিযোগ অস্বীকার হুতি নেতার

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ২৯ অক্টোবর, ২০২৬, ১০:৫৫ পিএম
২৩২ পঠিত
তাইজ অবরুদ্ধ করার অভিযোগ অস্বীকার হুতি নেতার
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
ইয়েমেনের তাইজ শহর অবরুদ্ধ করে রাখার অভিযোগ অস্বীকার করেছেন হুতি নেতা আবদেল মালেক আল-হুতি। তার দাবি, শহরে খাদ্য, ওষুধ ও মানবিক সহায়তা প্রবেশে কোনো বাধা নেই; শুধু অস্ত্র প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দেওয়া এক ভাষণে ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীর এ নেতা বলেন, তাইজ শহরে খাদ্য সরব...

ইয়েমেনের তাইজ শহর অবরুদ্ধ করে রাখার অভিযোগ অস্বীকার করেছেন হুতি নেতা আবদেল মালেক আল-হুতি। তার দাবি, শহরে খাদ্য, ওষুধ ও মানবিক সহায়তা প্রবেশে কোনো বাধা নেই; শুধু অস্ত্র প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দেওয়া এক ভাষণে ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীর এ নেতা বলেন, তাইজ শহরে খাদ্য সরবরাহ, ওষুধ ও মানবিক প্রয়োজনীয় সামগ্রী প্রবেশের পথ খোলা রয়েছে। এমনকি সৌদি আরবের সঙ্গে সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর জন্যও এ সুযোগ রয়েছে।

তবে স্থানীয় পরিস্থিতি নিয়ে ভিন্ন চিত্র পাওয়া যাচ্ছে। গত অক্টোবরের শুরু থেকে তাইজ শহরের সঙ্গে সংযোগকারী দুটি স্থলপথ বন্ধ হয়ে যাওয়ায় শহরটি কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গত ৪ অক্টোবরের মধ্যে আল-তুরবাহ শহর হুতিদের নিয়ন্ত্রণে চলে যাওয়ায় তাইজ-আল-তুরবাহ-এডেন সড়কটি বিচ্ছিন্ন হয়ে যায়। পণ্য পরিবহনের জন্য এটি ছিল গুরুত্বপূর্ণ একটি পথ।

তাইজ দখলে নিতে শহরটির চারপাশের একাধিক ফ্রন্টে লড়াই চালিয়ে যাচ্ছে হুথি বাহিনী। অন্যদিকে, ইয়েমেনের সরকারি বাহিনী ও তাদের মিত্ররা হুতিদের অগ্রযাত্রা ঠেকানোর দাবি করেছে।

এ সংঘাতের কারণে ইয়েমেনে মানবিক ও স্বাস্থ্য সংকট আরও তীব্র হয়েছে। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় দপ্তর (ওসিএইচএ) সতর্ক করে বলেছে, তাইজ শহরে আটকে পড়া ৮ লাখ মানুষের কাছে জরুরি সহায়তা পৌঁছে দেওয়ার সময় দ্রুত ফুরিয়ে আসছে।

শহরটির যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন থাকা এবং অব্যাহত লড়াইয়ের কারণে খাদ্য, ওষুধ ও অন্যান্য জরুরি সহায়তা সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে।

সূত্র: আলজাজিরা

সূত্র: কালবেলা