|
| |
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক পৌর মেয়র গ্রেপ্তার

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ২৯ অক্টোবর, ২০২৬, ০৮:০৪ এএম
২৫৩ পঠিত
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক পৌর মেয়র গ্রেপ্তার
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নীলফামারীর জলঢাকা পৌরসভার সাবেক মেয়র নাসিব সাদিক হোসেন নোভাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় জলঢাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নাসিব সাদিক হোসেন নোভা কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের জলঢাকা পৌর শাখার সভাপতি ছিলেন। পুলিশ জানায়, সন্ত্রা...

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নীলফামারীর জলঢাকা পৌরসভার সাবেক মেয়র নাসিব সাদিক হোসেন নোভাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় জলঢাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নাসিব সাদিক হোসেন নোভা কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের জলঢাকা পৌর শাখার সভাপতি ছিলেন।

পুলিশ জানায়, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার পরিপ্রেক্ষিতে নাসিব সাদিক হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল আলম বলেন, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় নাসিব সাদিক হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

সূত্র: নতুন আরএসএস সোর্স