|
| |
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

বিশ্ববাজারে কমলো রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ২৯ অক্টোবর, ২০২৬, ০৮:০০ পিএম
৪১০ পঠিত
বিশ্ববাজারে কমলো রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
বিশ্ববাজারে মূল্যবান ধাতুর দামে দরপতন দেখা গেছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্পট মার্কেটে রুপার দাম ২ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৫২ দশমিক ৬৭ ডলারে নেমেছে। একই সময়ে প্লাটিনামের দাম ২ দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৫০২ দশমিক ৬১ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, প্যালাডিয়ামের দামও কমেছে। ধাতুটির...

বিশ্ববাজারে মূল্যবান ধাতুর দামে দরপতন দেখা গেছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্পট মার্কেটে রুপার দাম ২ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৫২ দশমিক ৬৭ ডলারে নেমেছে।

একই সময়ে প্লাটিনামের দাম ২ দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৫০২ দশমিক ৬১ ডলারে দাঁড়িয়েছে।

অন্যদিকে, প্যালাডিয়ামের দামও কমেছে। ধাতুটির স্পট মূল্য শূন্য দশমিক ৮ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ২ দশমিক ৫৫ ডলারে নেমে এসেছে। বাজারে মূল্যবান ধাতুগুলোর এ দরপতন বিনিয়োগকারীদের মধ্যে সতর্কতার ইঙ্গিত দিচ্ছে।

এ ছাড়া বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় সকাল ৮টা ৫৫ মিনিটে স্পট গোল্ডের দাম ১ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ২২ দশমিক ১৯ ডলারে দাঁড়ায়।

পাশাপাশি ডিসেম্বর মাসে সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার মূল্য কমেছে শূন্য দশমিক ৪ শতাংশ। এতে প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়ায় ৪ হাজার ৩৫ ডলার।

সূত্র: রয়টার্স 

সূত্র: নতুন আরএসএস সোর্স