|
| |
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

‘কারও সঙ্গে অশোভন আচরণ করবেন না’, নেতাকর্মীদের ফয়সল আমীন

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ৩০ অক্টোবর, ২০২৬, ০৯:৩২ এএম
২২০ পঠিত
‘কারও সঙ্গে অশোভন আচরণ করবেন না’, নেতাকর্মীদের ফয়সল আমীন
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
ঠাকুরগাঁও-১ (সদর) আসনের উপনির্বাচনে বিজয়ের পর নেতাকর্মীদের বিজয় মিছিল না করার আহ্বান জানিয়েছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন। একই সঙ্গে প্রতিপক্ষসহ সব দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে কোনো ধরনের অশোভন আচরণ না করার নির্দেশ দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নিজের ফেসবুক পে...
ঠাকুরগাঁও-১ (সদর) আসনের উপনির্বাচনে বিজয়ের পর নেতাকর্মীদের বিজয় মিছিল না করার আহ্বান জানিয়েছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন। একই সঙ্গে প্রতিপক্ষসহ সব দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে কোনো ধরনের অশোভন আচরণ না করার নির্দেশ দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নিজের ফেসবুক পেজে প্রকাশ করা এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। ভিডিও বার্তায় মির্জা ফয়সল আমীন বলেন, ‘এই বিজয় আমার একার নয়। এই বিজয় আপনাদের, এই বিজয় সমগ্র ঠাকুরগাঁওবাসীর। আমরা আনন্দ করব, আমরা উদ্বেলিত হবো। আমরা একে অন্যকে জড়িয়ে ধরব। কিন্তু আমরা কেউ বিজয় মিছিল করব না।’ তিনি বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিজয় মিছিল থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন। তাই দলের নেতাকর্মীদেরও এ নির্দেশনা মেনে চলার আহ্বান জানান তিনি। নেতাকর্মীদের উদ্দেশে আবেগাপ্লুত কণ্ঠে ফয়সল আমীন বলেন, ‘আমি আমার নেতাকর্মীদের উদাত্ত আহ্বান জানাব, করজোড়ে বলব, আমাদের দোহাই, আল্লাহর দোহাই- কারও সঙ্গে কোনো অশোভন আচরণ করবেন না।’ বিজয়ের এই সম্মান সবার উল্লেখ করে তিনি আরও বলেন, এই সম্মান তার একার নয়, ঠাকুরগাঁওয়ের সব মানুষের। আল্লাহ যেন এই সম্মান অক্ষুণ্ন রাখেন, সে প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। ফেসবুক স্ট্যাটাসের ক্যাপশনে মির্জা ফয়সল আমীন বলেন, ঠাকুরগাঁও-১ আসনের সর্বস্তরের জনগণ আমার আপনজন, যারা আমাকে ভোট দিয়েছেন; তারাও, যারা ভোট দেননি, তারাও। দল-মত নির্বিশেষে সবাই আমার কাছে সমান নিরাপদ ও সমান গুরুত্বপূর্ণ। আমি আপনাদের সবার প্রতিনিধি। আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে একটি নিরাপদ, শান্তিপূর্ণ, সম্প্রীতিময় ও উন্নত ঠাকুরগাঁও গড়ে তুলতে আমি প্রতিজ্ঞাবদ্ধ। 

সূত্র: কালবেলা