|
| |
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

‘সুকান্ত সমগ্র’ নিয়ে দিনাজপুর বন্ধুসভার ভার্চ্যুয়াল পাঠচক্র

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ৩০ অক্টোবর, ২০২৬, ০৯:০০ এএম
১৭৬ পঠিত
‘সুকান্ত সমগ্র’ নিয়ে দিনাজপুর বন্ধুসভার ভার্চ্যুয়াল পাঠচক্র
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
বাংলা সাহিত্যের অন্যতম প্রতিভাবান কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা, ছড়া, গানসহ বিভিন্ন সাহিত্যকর্মের সংকলন ‘সুকান্ত সমগ্র’। মাত্র ২১ বছরের জীবনে তিনি বাংলা সাহিত্যে রেখে গেছেন অসামান্য অবদান। তাঁর লেখায় ক্ষুধা, দারিদ্র্য, শোষণ, বৈষম্য ও মানবমুক্তির আকাঙ্ক্ষা বিশেষভাবে ফুটে উঠেছে।

কবি সুকান্ত ভট্টাচার্যের ‘সুকান্ত সমগ্র’ নিয়ে ভার্চ্যুয়ালি পাঠচক্রের আসর করেছে দিনাজপুর বন্ধুসভা। ২৮ অক্টোবর রাত ৯টায় এটি অনুষ্ঠিত হয়।

সভাপতি শবনম মুস্তারিনের সঞ্চালনায় শুরুতে ‘সুকান্ত সমগ্র’ ও কবির সাহিত্যকর্ম নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়। এরপর বন্ধুরা ধারাবাহিকভাবে সুকান্ত ভট্টাচার্যের লেখা বিভিন্ন কবিতা আবৃত্তি করেন। এতে পাঠচক্রটি একসময় প্রাণবন্ত কবিতা পাঠের আসরে পরিণত হয়।

বাংলা সাহিত্যের অন্যতম প্রতিভাবান কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা, ছড়া, গানসহ বিভিন্ন সাহিত্যকর্মের সংকলন ‘সুকান্ত সমগ্র’। মাত্র ২১ বছরের জীবনে তিনি বাংলা সাহিত্যে রেখে গেছেন অসামান্য অবদান। তাঁর লেখায় ক্ষুধা, দারিদ্র্য, শোষণ, বৈষম্য ও মানবমুক্তির আকাঙ্ক্ষা বিশেষভাবে ফুটে উঠেছে। সমাজের বঞ্চিত মানুষের জীবনসংগ্রাম এবং একটি সাম্যভিত্তিক পৃথিবীর স্বপ্ন তাঁর কবিতার অন্যতম উপজীব্য। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ‘ছাড়পত্র’, ‘ঘুম নেই’ ও ‘পূর্বাভাস’।

দিনাজপুর বন্ধুসভার ভার্চ্যুয়াল পাঠচক্রের আসর।

সাধারণ সম্পাদক বিপ্লব চন্দ্র রায় বলেন, ‘দিনের অধিকাংশ সময়ই বন্ধুদের নানা ব্যস্ততায় কাটে। ফলে স্বল্প সময়ের মধ্যে সরাসরি পাঠচক্র আয়োজন করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। অনলাইনমাধ্যম আমাদের জন্য একটি সহজ ও কার্যকর উপায়। যে যার অবস্থান থেকে খুব সহজেই একত্র হতে পারি। এভাবেই অনলাইনকে সাহিত্যচর্চা ও প্রাণবন্ত আড্ডার আসরে পরিণত করা সম্ভব।’

পাঠচক্রে আরও যুক্ত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক জাহিন নেওয়াজ, প্রচার সম্পাদক বিরোশ রায়, বন্ধু জুঁই আফরোজ, তাসনিম পৌষী, সজীব রায়, শামীম আহমেদ, আতিক ইসলাম, দেব রায়, হারুন রশিদসহ অন্য বন্ধুরা।

সাধারণ সম্পাদক, দিনাজপুর বন্ধুসভা

সূত্র: প্রথম আলো