|
| |
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

পোশাকের ছবিতে কাকে শ্রদ্ধাঞ্জলি দিলেন সোনম কাপুর

টেস্ট বিশেষ প্রতিবেদক

টেস্ট বিশেষ প্রতিবেদক

প্রকাশ : ২৮ অক্টোবর, ২০২৬, ১১:২৩ এএম
৩৭৮ পঠিত
পোশাকের ছবিতে কাকে শ্রদ্ধাঞ্জলি দিলেন সোনম কাপুর
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:

ভারতীয় ফ্যাশনজগতের প্রভাবশালী ডিজাইনার রোহিত বাল মারা গেছেন ২০২৪ সালের নভেম্বর। বয়স হয়েছিল ৬৩ বছর। তবে তাঁর স্বতন্ত্র নকশাশৈলী ও সৃষ্টিশীলতা এখনো ফ্যাশনপ্রেমীদের মনে জায়গা দখল করে আছে। ভারতীয় অভিনেত্রী সোনম কাপুর সম্প্রতি নিজের ফেসবুক পেজে এই প্রয়াত ডিজাইনারের পোশাক পরা কিছু ছবি শেয়ার করেছেন। রোহিত বালের সৃষ্টিশীলতা ও নকশার প্রতি তাঁর ভালোবাসার প্রকাশ এসব ছবি

সোনম কাপুর
ছবির পোশাকটি পরে সোনাম ব্লেন্ডার্স প্রাইড এক্স এফডিসিআই ফ্যাশন ট্যুর ২০২৫-এর মঞ্চে র‍্যাম্পে হেঁটেছিলেন। সেই সময়ের তোলা ছবিগুলোই আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন
সোনম কাপুর
পরনে ছিল সাদা ও হাতির দাঁতের রঙের মিশেলে তৈরি মেঝে ছোঁয়া কুঁচি দেওয়া গাউন
সোনম কাপুর
গাউনের ওপর পরেছিলেন ফুল ও পাখির নকশায় সূক্ষ্ম কারুকাজ করা লম্বা জ্যাকেট
সোনম কাপুর
সিঁথি করে আঁচড়ানো পরিপাটি খোঁপা, গোঁজা ছিল উজ্জ্বল লাল গোলাপ। ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক আর সঙ্গে ঐতিহ্যবাহী নকশার নজরকাড়া গয়না
সোনম কাপুর
পোশাক ও সাজের প্রতিটি অনুষঙ্গেই ফুটে উঠেছিল রোহিত বালের নকশার নিজস্ব বৈশিষ্ট্য ও নান্দনিকতা

সূত্র: প্রথম আলো