শাহবাগে এনসিপির গণবিক্ষোভ সমাবেশ শুরু
গণমাধ্যম ডেক্স
রাজধানীর শাহবাগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ডাকা গণবিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার ব্যানারে আয়োজিত এই সমাবেশে দলটির বিপুলসংখ্যক নেতা-কর্মী যোগ দিয়েছেন। শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এনসিপির এই গণবিক্ষোভ সমাবেশ হচ্ছে৷
আজ শুক্রবার বিকেল ৪টা ১০ মিনিটে পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর বাজানো হয় জাতীয় সংগীত।
‘দেশব্যাপী সরকার প্রযোজিত খুন, লুটতরাজ, অরাজকতা, আইনশৃঙ্খলার অবনতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, নিত্যপণ্যের লাগমহীন মূল্যবৃদ্ধি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের প্রতিবাদে’ আজ গণবিক্ষোভ সমাবেশ করছে এনসিপি। জাদুঘরের সামনে স্থাপিত মঞ্চে ব্যানারের দুই পাশে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে এনসিপির দুই প্রার্থীর বড় ছবি টাঙানো হয়েছে। ঢাকা উত্তর সিটিতে দলীয় প্রার্থী হিসেবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও দক্ষিণ সিটিতে নাসীরুদ্দীন পাটওয়ারীর নাম আগেই ঘোষণা করেছে দলটি।
আজ বেলা সাড়ে ৩টার দিকে এনসিপির জ্যেষ্ঠ নেতারা শাহবাগের সমাবেশে আসতে শুরু করেন। দলের সদস্যসচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক আবদু্ল্লাহ আল আমিন, সারোয়ার তুষার ও মনিরা শারমিনসহ নেতারা প্রথমে সমাবেশস্থলে উপস্থিত হন। পরে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা সমাবেশস্থলে আসতে থাকেন। এ সময় সমাবেশের মঞ্চ থেকে নানা স্লোগান ও নির্দেশনা দেওয়া হচ্ছিল৷
বিকেল পৌনে ৪টার পর বাংলামোটর থেকে নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে ঢাকা দক্ষিণ এনসিপির একটি বড় মিছিল সমাবেশস্থলে প্রবেশ করে। বিকেল ৪টা ১০ মিনিটে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়েছে। এর দুই মিনিট পর আসিফ মাহমুদের নেতৃত্বে বাংলামোটর থেকে ঢাকা মহানগর উত্তর এনসিপির বড় মিছিল সমাবেশে যোগ দেয়। এনসিপির এই গণবিক্ষোভ শুরু হওয়ার কথা ছিল বেলা ৩টায়।
বেলা ৩টার আগে থেকেই বাংলামোটরে এনসিপি কার্যালয়ের নিচে ও শাহবাগে দলটির নেতা-কর্মীরা জড়ো হতে শুরু করেন। নেতা-কর্মীদের অনেকেই বাসে করে এসেছেন। বাংলামোটর-সংলগ্ন নেভিগলি এলাকায় এনসিপি নেতাদের বহনকারী বেশ কয়েকটি বাস দেখা গেছে।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কী?
আন্তর্জাতিক -
২
রুমিন ফারহানার সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ানো সেই ওসিকে আইনজীবী সমিতির নোটিশ
জাতীয় -
৩
এআই–নির্ভর ভবিষ্যতের জন্য কীভাবে প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা
জাতীয় -
৪
১৭ বছর বয়সী কিশোরের কোম্পানি মহাকাশের বড় সমস্যার সমাধান করেছে
জাতীয় -
৫
ইরান যুদ্ধের গোপন তথ্য ফাঁসের কথা স্বীকার করলেন বরখাস্ত মার্কিন জেনারেল
জাতীয় -
৬
হকিতে মালয়েশিয়ার কাছে ৬ গোলের লজ্জা বাংলাদেশের
জাতীয় -
৭
চবির হীরকজয়ন্তী উদযাপনের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু
জাতীয় -
৮
রিয়াদে আগুনে নিহত বাকি ৭ বাংলাদেশির মরদেহ আসছে শনিবার
জাতীয় -
৯
কামড় খেয়ে জ্যান্ত সাপ নিয়ে কাদের হাসপাতালে
জাতীয় -
১০
বৈদ্যুতিক সরঞ্জাম রপ্তানিতে ৪০০ কোটি ডলার আয়ের সম্ভাবনা
জাতীয় -
১১
বলসোনারোকে ব্রাজিলের বৈধ নেতার স্বীকৃতি দিচ্ছেন না ট্রাম্প
আন্তর্জাতিক -
১২
বাংলাদেশের পাঁচ কারাবন্দী সাংবাদিকের মুক্তির আহ্বান সিপিজের
জাতীয় -
১৩
ইসরায়েলে সরকার গঠন নিয়ে সংকট কাটানোর ৪ পথ
জাতীয় -
১৪
প্রবাসী হত্যার আসামি গ্রেপ্তারের দাবিতে মহাসড়ক অবরোধ, ফুটবল খেলে প্রতিবাদ
জাতীয় -
১৫
বিশ্বমঞ্চে এবার বরেন্দ্রর ‘খরা’, প্রতিনিধিত্ব করছেন নওগাঁর মামুনুর
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৬
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১১
ডেমো নিউজ
সারাবাংলা -
১২
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১৩
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৪
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন