|
| |
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

কলেজের গ্রিল-ফ্যান চুরির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ৩০ অক্টোবর, ২০২৬, ০৭:৫৮ পিএম
২৮৩ পঠিত
কলেজের গ্রিল-ফ্যান চুরির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ড. ইমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজের জানালা, গ্রিল, ফ্যান ও নির্মাণসামগ্রী চুরির অভিযোগে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. সাহেদ তালুকদারকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সই...
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ড. ইমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজের জানালা, গ্রিল, ফ্যান ও নির্মাণসামগ্রী চুরির অভিযোগে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. সাহেদ তালুকদারকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে টুঙ্গিপাড়ার ড. ইমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মো. সাহেদ তালুকদারকে অব্যাহতি দেওয়া হয়েছে।  এর আগে, গত ২৭ অক্টোবর কলেজের পরিত্যক্ত ভবন থেকে জানালা, বারান্দার গ্রিল, তিনটি ফ্যান ও নির্মাণসামগ্রী খুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে সাহেদ তালুকদার ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান টুঙ্গিপাড়া থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগে আরও বলা হয়, বাধা দিতে গেলে কলেজের কর্মচারী ও নির্মাণশ্রমিকদের গালিগালাজ ও হুমকি দেওয়া হয়। পাশাপাশি নতুন ভবন নির্মাণের জন্য আনা ২০০ কেজি রড চুরির অভিযোগ রয়েছে। চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা বলে উল্লেখ করা হয়েছে। 

সূত্র: নতুন আরএসএস সোর্স